ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

যুবলীগ কমিটির আহ্বায়ক চয়ন, সদস্য সচিব হারুন

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সপ্তম কংগ্রেসের প্রস্তুতি কমিটিতে যুবলীগ প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলামকে আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদকে সদস্য সচিব করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলের বৈঠকে এ কমিটি করা হয়। বৈঠকে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদের বলেন, আমাদের সভাপতি (শেখ হাসিনা) যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার ও সাংগঠনিক সম্পাদকদের সাথে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন। তিনি আগামী জাতীয় কংগ্রেস নিয়ে নির্দেশনা দিয়েছেন। সিদ্ধান্ত যেগুলো হয়েছে, বয়স সীমা ৫৫ বছর করা হয়েছে।

তিনি আরও বলেন, সংগঠনটি প্রেসিডিয়াম মেম্বার চয়ন ইসলামকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে সদস্য সচিব এবং কার্যনিবাহী সদস্যকে নিয়ে সম্মেলন প্রস্তুতি কমিটি করা হয়েছে। এ কমিটি আগামী সম্মেলন পর্যন্ত সম্মেলনে প্রস্তুতি নেবে। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের সবাইকে অব্যাহতি দিতে নেত্রীর নির্দেশ রয়েছে।

তাহলে কী চেয়ারম্যানকে বহিষ্কার করা হয়েছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তা হয়নি। তবে চেয়ারম্যানকে অব্যাহতি দেয়া হয়েছে।

এখন যুবলীগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন কে- এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, এখন সম্মেলন প্রস্তুতি কমিটি সব করবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

যুবলীগ কমিটির আহ্বায়ক চয়ন, সদস্য সচিব হারুন

আপডেট টাইম : ০১:২৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯