ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বিশ্বের সবচেয়ে পুরনো মুক্তার সন্ধান আবুধাবিতে

অনলাইন ডেস্ক:সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বিশ্বের সবচেয়ে প্রাচীন প্রাকৃতিক মুক্তা পাওয়া গেছে। প্রত্নতাত্ত্বিকরা বলছেন, মুক্তাটি কমপক্ষে আট হাজার বছর আগের।

আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগ জানিয়েছে, প্রত্নতাত্ত্বিকরা খনন করতে গিয়ে অমূল্য এক মুক্তার সন্ধান পেয়েছেন। এক বিবৃতিতে তারা জানান, মারাওয়া দ্বীপের মাটি খনন করে এ মুক্তা পাওয়া গেছে।

দেশটির সংস্কৃতি ও পর্যটন বিভাগের পরিচালক আব্দুল্লাহ খালফান আল-কাবি জানান, গবেষকদের ধারণা, মুক্তাটি নিওলিথিক যুগের।

উনিশ শতক থেকে কুড়ি শতকের শুরুর দিক পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত বিভিন্ন ঔপনিবেশিক শক্তির শাসনাধীন ছিল। তখন মধ্যপ্রাচ্যের এই দেশটির প্রধান বাণিজ্য পণ্য ছিল মুক্তা। পরে জাপানেও এই শিল্পের ব্যাপক প্রসার ঘটে।

বিশ্বের প্রাচীনতম মুক্তাটি আবুধাবিতে গেলেই দেখা যাবে। গত ১৮ অক্টোবর থেকে ল্যুভর আবুধাবিতে শুরু হয়েছে এক বিশেষ প্রদর্শনী। থাউজেন্ড ইয়ার্স অব লাক্সারি শীর্ষক এই প্রদর্শনীতে আট হাজার বছরের পুরনো মুক্তাটিও থাকবে। ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রদর্শনী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বিশ্বের সবচেয়ে পুরনো মুক্তার সন্ধান আবুধাবিতে

আপডেট টাইম : ১১:৩৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯