ঢাকা ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

১০ হাজার শিক্ষক জড়ো হচ্ছেন শহীদ মিনারে

নিজস্ব প্রতিবেদক: গ্রেড পরিবর্তন ও বেতন বৃদ্ধির দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশে যোগ দিতে জড়ো হচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আজ বুধবার সকাল থেকে শিক্ষকরা সেখানে জড়ো হচ্ছেন। প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ ছামছুদ্দীন মাসুদ জানিয়েছেন প্রায় ১০ হাজার শিক্ষক তাদের সাথে আছেন। আরও শিক্ষক এই সমাবেশে যোগ দিতে পথে আছেন।

তিনি আরও জানান, সারাদেশ থেকে আগত শিক্ষকরা সকাল সাড়ে ৮টা থেকে শহীদ মিনারের দিকে যাত্রা শুরু করলে কার্জন হলের সামনে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় শিক্ষকরা সেখানে দাঁড়িয়ে বিক্ষোভ করতে থাকেন। প্রায় এক ঘণ্টা অবস্থানের পর পুলিশ সরে গেলে তারা শহীদ মিনারের দিতে যাত্রা করেন।

ছামছুদ্দীন মাসুদের অভিযোগ, তাদের আন্দোলন বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। এ সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি দেয়া হবে বলেও জানান তিনি।

এরআগে আন্দোলনকারী ২৫ প্রাথমিক শিক্ষককে মঙ্গলবার কারণ দর্শানোর নোটিশ দেয় প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)।

প্রধান শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডে ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন দেয়ার দাবিতে গত ১৪ অক্টোবর সারা দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়। পরদিন ১৫ অক্টোবর পালন করা হয় তিন ঘণ্টার কর্মবিরতি। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাস-পরীক্ষা বাদ রাখেন শিক্ষকরা। ১৬ অক্টোবর এসব বিদ্যালয়ে অর্ধদিবস কর্মবিরতি পালন করেন তারা। এরই অংশ হিসেবে গত ১৭ অক্টোবর পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতিতে যান শিক্ষকরা।
দাবি আদায় না হলে সমাপনী পরীক্ষা বর্জনের ঘোষণাও দিয়ে রেখেছেন আন্দোলনকারী এই শিক্ষকরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

১০ হাজার শিক্ষক জড়ো হচ্ছেন শহীদ মিনারে

আপডেট টাইম : ১২:০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯