ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

বিশ্বব্যাংকে ১৯০ দেশের মধ্যে বাংলাদেশ ১৬৮তম

অনলাইন ডেস্ক: ব্যবসায়ের অনুকূল বা সহজ পরিবেশ বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বব্যাংক। যার শিরোনাম ইজ অব ডুয়িং বিজনেস রিপোর্ট-২০২০। প্রতিবেদনে দেখা গেছে, ব্যবসায়ের সহজ করার ক্ষেত্রে গত বছরের তুলনায় এবার বাংলাদেশের ৮ ধাপ অগ্রগতি হয়েছে।

বিশ্বব্যাংক বৃহস্পতিবার এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। প্রতিবেদনে তালিকাভূক্ত ১৯০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১৬৮তম। ইজ অব ডুয়িং বিজনেস রিপোর্ট শিরোনামে বিশ্বব্যাংকের গতবারের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ছিল ১৭৬তম।

বিশ্বব্যাংক বাংলাদেশের এমন অগ্রগতির বিষয়ে বলছে, দেশটিতে ব্যবসা শুরু করতে আগের চেয়ে খরচ অনেক কমে গেছে। রাজধানী শহর থেকে শুরু করে দেশের অনেক স্থানে বিদ্যুতের চাহিদা পূরণে এখন আগের চেয়ে সহজ হয়েছে। উদ্যোক্তারাও এখন সহজে বিভিন্ন মাধ্যমে ঋণ পাচ্ছেন।

তবে অগ্রগতি হলেও ১৭৩তম অবস্থান নিয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র আফগানিস্তান আছে বাংলাদেশের পরে। প্রতিবেশী ভারত ১৪ ধাপ উন্নতি করে এখন তালিকায় ৬৩তম অবস্থানে। গত বছর দেশটির অবস্থান ছিল ৭৭তম। ২০১৭ সালে এই তালিকায় ভারত ছিল ১০০ নম্বরে।

ব্যবসা সহজ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি অনুকূল পরিবেশ তৈরি করে প্রতিবেদনের শীর্ষস্থানটির দখল নিয়েছে নিউজিল্যান্ড। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে সিঙ্গাপুর এবং হংকং। ব্যবসা সহজ করার সূচকে ভারতসহ দশটি দেশের অর্থনীতির প্রশংসা করেছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংক প্রতিবছর ‘ইজ অব ডুয়িং বিজনেস’ নামের এই প্রতিবেদন প্রকাশ করে। মূলত ব্যবসায় শুরু করার সময় অনুকূল পরিবেশ, সহজে ঋণ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎপ্রাপ্তি ছাড়াও কর প্রদান এবং চুক্তির বাস্তবায়ন ইত্যাদি সূচকে ১৯০টি দেশকে নিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

বিশ্বব্যাংকে ১৯০ দেশের মধ্যে বাংলাদেশ ১৬৮তম

আপডেট টাইম : ১১:৩৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯