ঢাকা ০৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
`২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার

কোনো ছাড় নেই নারী ও শিশু নির্যাতনকারীদের

নিজস্ব প্রতিবেদক: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং নারী ও শিশু নির্যাতন মামলার বিচারের ক্ষেত্রে এ রায় উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। অত্যন্ত দ্রুততম সময়ে এ মামলার বিচার সম্পন্ন হয়েছে। বাংলাদেশে হত্যা, নির্যাতন করে কেউ পার পাবে না। নারী ও শিশু নির্যাতনকারীদের কোন ছাড় নেই।

গতকাল শুক্রবার ঢাকায় বাংলা একাডেমি মিলনায়তনে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত ‘মেয়ে আমি সমানে সমান’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ওরলা মারফী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এরোমা দত্ত ও চাইল্ড পার্লামেন্টের স্পিকার মরিয়ম আক্তার জিম।

প্রতিমন্ত্রী বলেন, সরকার নারীর মানবিক ক্ষমতা ও অর্থনৈতিক সুবিধা বৃদ্ধি, মত প্রকাশ ও উন্নয়নের সহায়ক পরিবেশ সৃষ্টি করেছে। যার ফলে বাংলাদেশে বিশ্বে নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতায় রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, মেয়ে আমি সমানে সমান কর্মসূচি মেয়ে শিশু ও যুব নারীদের ক্ষমতা, স্বাধীনতা ও প্রতিনিধিত্বের বিকাশে সাহায্য করবে যা জেন্ডার সমতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে মেয়ে শিশু ও যুব নারী সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। তারা ঘরে, স্কুলে, কর্মক্ষেত্রে ও পাবলিক প্লেসে অধিকতর সুরক্ষিত থাকবে। এ রকম কর্মসূচি বিশ্বব্যাপী মেয়ে ও তরুণীদের ক্ষমতায়ন এবং উন্নয়নে সাহায্য করবে।

উল্লেখ্য, মেয়ে ও যুব নারীদের সমান ক্ষমতা, সমান স্বাধীনতা ও সমান প্রতিনিধিত্ব নিয়ে প্ল্যান ইন্টারন্যাশনাল বিশ্বের ৭০টি দেশে এক সঙ্গে মেয়ে আমি সমানে সমান কর্মসূচি শুরু করেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

`২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’

কোনো ছাড় নেই নারী ও শিশু নির্যাতনকারীদের

আপডেট টাইম : ১০:৪৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯