ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিরোজপুর প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ‎ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন বিশ্বম্ভরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি আটক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত ধামইরহাটে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুড়িগ্রামে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এর শুভেচ্ছা বার্তা

আবারও ঢাকায় কূটনৈতিক মিশন খুলবে আলজেরিয়া

অনলাইন ডেস্ক:বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে ঢাকায় আবারও কূটনৈতিক মিশন চালু করবে আলজেরিয়া।

শুক্রবার বিকেলে বাকু কংগ্রেস সেন্টারে ১৮তম ন্যাম সম্মেলনের সাইড লাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এ কথা জানান আলজেরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আবদেলকাদের বেনসালাহ।

বৈঠকের পরে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, একসময় বাংলাদেশে আলজেরিয়ার কূটনৈতিক মিশন ছিল। কিন্তু তা বন্ধ হয়ে যায়।

পররাষ্ট্র সচিব জানান- বেনসালাহর বলেছেন, ‘আমরা ঢাকায় আমাদের মিশনটি পুনরায় খুলবো। আমরা মনে করি, বিভিন্ন ইস্যুতে বিশেষ করে ব্যবসা এবং রাজনৈতিক ক্ষেত্রে আমরা একই অবস্থানে রয়েছি এবং আমরা বাংলাদেশের সঙ্গে ব্যবসা এবং বাণিজ্য বাড়াতে চাই।’

বাংলাদেশে পুনরায় মিশন চালুর সিদ্ধান্তে আলজেরীয় প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার সরকার এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করবে।

শেখ হাসিনা ন্যাম সম্মেলনে যোগদান উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আলজেরিয়া সফর এবং একইসঙ্গে তার নিজের আলজিয়ার্স সফরের কথাও স্মরণ করেন।
সূত্র : বাসস

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পিরোজপুর প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ‎

আবারও ঢাকায় কূটনৈতিক মিশন খুলবে আলজেরিয়া

আপডেট টাইম : ১২:০৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯