ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

নেত্রী ফ্রেশ ব্লাড চান : কাদের

নিজস্ব প্রতিবেদক:স্বেচ্ছাসেবক লীগের কোনো পর্যায়ের নেতৃত্বে অনুপ্রেবেশকারীরা যেন স্থান না পায় বলে সতর্ক করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এই সতর্কতার কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করতে হবে। যারা বিতর্কিত, যাদের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ আছে, আমি আবারও বলছি তাদের বাদ দিতে হবে। ফ্রেশ ব্লাড আমরা চাই, আমাদের নেত্রী চান। এখানে যেন কোনো প্রকার বিতর্কিত ব্যক্তি, অনুপ্রেবেশকারী স্বেচ্ছাসেবক লীগের কোনো পর্যায়ের নেতৃত্বে স্থান না পায়, এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’

তিনি বলেন, দল করলে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। দু-চারজনের শৃঙ্খলাবিরোধী অপকর্মের জন্য গোটা প্রতিষ্ঠান দায়ী হতে পারে না। এই প্রতিষ্ঠানে অসংখ্য ত্যাগী নেতাকর্মী রয়েছে। যাদের অধিকাংশই অতীতে ছাত্রলীগ করেছে এবং দুঃসময়ে ছাত্রলীগ করে তারা স্বেচ্ছাসেবক লীগে এসেছে। এখানে কারও বিচ্যুতি ঘটলে, বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত হলে অবশ্যই তাদের নেতৃত্বে থাকার কোনো অধিকার নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলের নিয়ম-শৃঙ্খলা যারা মানেন না, পকেট ভারী করার জন্য তাদের দলে টানবেন না। নিজেদের দল ভারী করার জন্য দলে বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঘটাবেন না। এই বিতর্কিত ব্যক্তিরা ভালোর চেয়ে খারাপই করে থাকে বেশি এবং দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে। সেই অবস্থায় এবার আমারা ক্লিন ইমেজের নেতৃত্ব গড়ে তুলতে চাই। ক্লিন ইমেজের লিডারশিপ স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের মাধ্যমে গড়ে দিতে চাই। স্বচ্ছ ভাবমূর্তির নেতাকর্মীরাই দায়িত্ব নেবে।

কাদের বলেন, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও জাতীয় শ্রমিক লীগ, এই চারটি সংগঠনের কমিটি মেয়াদোর্ত্তীণ হয়ে গেছে। সাত বছরে আরও দুইটি কমিটি হতে পারতো কমপক্ষে। সেখানে আরও একবার সম্মেলন হতে পারতো। তাতে নতুন মুখ আসতে পারতো। নয়া নেতৃত্ব সৃষ্টি হতে পারতো। কিন্তু সেটা হয়নি। এখন এবারকার সম্মেলনের মধ্য দিয়ে পুরোনো অভিজ্ঞ মুখও থাকবে আবার নতুন মুখও আসতে হবে।
তিনি বলেন, স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন নিয়ে আমাকে নেত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন, সেভাবে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত হয়েছে। এই প্রস্তুতি কমিটির মাধ্যমেই স্বেচ্ছাসেবক লীগের কর্মকাণ্ড পরিচালিত হবে। ১৬ নভেম্বর অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করবেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্মল গুহ এবং পরিচালনা করবেন সদস্য সচিব গাজী মেসবাউল হক সাচ্চু।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বান নির্মল গুহ, সদস্য সচিব গাজী মেসবাউল হক সাচ্চু, সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা টিপু, সাজ্জাদ সাকিব বাদশা প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

নেত্রী ফ্রেশ ব্লাড চান : কাদের

আপডেট টাইম : ০১:২১:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯