ঢাকা ০৫:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
`২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার

মুজিববর্ষ উদযাপনে একশ দিনের কাউন্টডাউন

অনলাইন ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপনের একশ’ দিন আগে থেকে শুরু হবে ক্ষণ গণনার পালা। ২০২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এ দিন থেকেই মুজিববর্ষ উদযাপন শুরু হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী বৃহস্পতিবার কমিটির কার্যালয় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ঢাকাসহ সারাদেশে একযোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপনের নানা আয়োজন সংক্রান্ত এক সভায় সভাপতির বক্তব্যে এ তথ্য জানান।

সভায় জানানো হয়, বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়। অন্যান্য বছরের মতো ২০২০ সালের এ দিনেও সারা দিনব্যাপী শিশুদের জন্য ছবি আঁকার প্রতিযোগিতাসহ নানা আয়োজন থাকবে। এ জন্য একশ’ দিন আগে থেকে ঢাকাসহ সারাদেশে শুরু হতে যাচ্ছে কাউন্টডাউন।

একইভাবে ১৭ মার্চ তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর একশ’তম জন্মবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপনের উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে এবং সারাদেশে একযোগে অনুষ্ঠানটির সম্প্রচার করা হবে।

এছাড়া বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে ইতিহাস ভিত্তিক তথ্য ও ছবির প্রদর্শনী, বাংলাদেশের গর্বের উপাদানসমূহের ডিসপ্লেসহ আকর্ষণীয় আলোকসজ্জা, আতশবাজির আয়োজন থাকবে।

সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ, স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদের উপস্থিতিতে ঢাকার দুই সিটি কর্পোরেশনসহ সারাদেশের সব সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক নির্দেশনা প্রদান করা হয়। সভায় অন্যান্যদের মাঝে জাতীয় বাস্তবায়ন কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্তিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

`২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’

মুজিববর্ষ উদযাপনে একশ দিনের কাউন্টডাউন

আপডেট টাইম : ০২:১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯