ঢাকা ০৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী

কাউন্সিলরা অপকর্মে জড়ালে অবশ্যই শাস্তি পেতে হবে:আতিকুল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কোনো কাউন্সিলর অপকর্মে জড়িয়ে পড়লে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর তিতুমীর কলেজে কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগ এ আলোচনা সভার আয়োজন করে।

আতিকুল ইসলাম বলেন, আমি চাঁদা নেই না, কোনো চাঁদাবাজকে প্রশ্রয়ও দেই না। তাই কাউন্সিলরদের অপকর্মের দায় তাদের নিজেদেরই নিতে হবে। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, যারা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত তাদেরকে কোনো প্রশ্রয় দেয়া হবে না। ফুটপাত দখলকারী ও চাঁদা আদায়কারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

ডিএমপির গুলশান বিভাগের উপ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক, এ কে এম রহমতুল্লাহ, ডিএমপির যুগ্ম কমিশনার শেখ নাজমুল আলম, তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক আশরাফ হোসেন প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

কাউন্সিলরা অপকর্মে জড়ালে অবশ্যই শাস্তি পেতে হবে:আতিকুল

আপডেট টাইম : ১১:১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯