ঢাকা ১২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিরোজপুর নাজিরপুরে রেড ক্রিসেন্টের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা/দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত জনগণের হস্তক্ষেপে ২০ বছর পর চলাচলের রাস্তা পুনরায় উন্মুক্ত ধামইরহাটে মেয়েকে ধ/র্ষণের চে/ষ্টায় বাবা গ্রে/ফ/তার ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি বিমানের সাবেক এমডি ও সিইও এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম আর নেই ধামইরহাটে নজরুল বর্ষ উদযাপন বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা স্বেচ্ছাসেবক দলের কর্মী মারুফকে কুপিয়ে জখম,রামেকে ভর্তি হামলাকারী জিয়ারুল আওয়ামী দোসর গ্রেপ্তারের দাবি নগর স্বেচ্ছাসেবক দলের  কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য

ট্রাম্প-পুতিন ফোনালাপ ভেনেজুয়েলা ইস্যুতে

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: ভেনেজুয়েলার জনগণ সেদেশের ভবিষ্যত নির্ধারণ করবে অন্য কেউ নয়। শুক্রবার রাতে এক ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমন কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসময় ট্রাম্পকে পুতিন বলেন, বাইরে থেকে হস্তক্ষেপ করে ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের চেষ্টা করা হলে রাজনৈতিক উপায়ে দেশটির সংকট সমাধানের প্রক্রিয়া মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।

ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হটাতে বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদোকে যুক্তরাষ্ট্র ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি ভেনেজুয়েলায় প্রয়োজনে সামরিক হস্তক্ষেপ করারও হুমকি দিয়েছেন। টেলিফোনালাপে রুশ প্রেসিডেন্ট পুতিন মূলত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে পরোক্ষভাবে এ ধরনের কোনো হস্তক্ষেপের ব্যাপারে সতর্ক করে দিলেন।

ভেনেজুয়েলার সেনাবাহিনী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করেছে। ট্রাম্প প্রশাসন পক্ষ নিলেও রাশিয়া এবং চীন মাদুরো সরকারের প্রতি প্রকাশ্য সমর্থন ঘোষণা করেছে।

এদিকে পুতিন ও ট্রাম্প তাদের ফোনালাপে রাশিয়া, চীন ও আমেরিকার মধ্যে ত্রিপক্ষীয় পরমাণু চুক্তির সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। টেলিফোনালাপ শেষে এক টুইটার বার্তায় ট্রাম্প এই সংলাপকে ‘দীর্ঘ ও অত্যন্ত চমৎকার’ বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেছেন, রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্কের উন্নতি আমেরিকার স্বার্থ রক্ষা করবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পিরোজপুর নাজিরপুরে রেড ক্রিসেন্টের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

ট্রাম্প-পুতিন ফোনালাপ ভেনেজুয়েলা ইস্যুতে

আপডেট টাইম : ০৮:৪৯:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯