ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

আবহাওয়া শুষ্ক থাকতে পারে আজ

নিজস্ব প্রতিবেদক: দেশের অধিকাংশ অঞ্চলে গত কয়েকদিন প্রায় টানা বৃষ্টি ছিল। ফলে কমেছিল তাপমাত্রা। তবে রোববার (২৭ অক্টোবর) দেশের বেশিরভাগ অঞ্চলেই বৃষ্টি ছিল না। বৃষ্টির না থকার কারণে কমে যাওয়া তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পায়। আর সোমবার (২৮ অক্টোবর) দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। ফলে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে সোমবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয় আবহাওয়া বার্তায়।

রোববার দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সীতাকুণ্ডে, ৪৮ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুর ও তেঁতুলিয়ায় ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আর ঢাকায় রোববার কোনো বৃষ্টি হয়নি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ঢাকায় সূর্য উঠবে ভোর ৬টা ২ মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা ৫টা ২৩ মিনিটে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

আবহাওয়া শুষ্ক থাকতে পারে আজ

আপডেট টাইম : ১০:৩৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯