ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

প্রতারকচক্রের তিন সদস্য কারাগারে

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: সশস্ত্র বাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীতে চাকরি দেয়ার নামে কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারকচক্রের তিন সদস্যের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। প্রতারণার ঘটনায় যাত্রীবাড়ী থানায় করা মামলায় সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করে। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী তাদের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী থেকে ভুয়া চাকরিদাতা প্রতারক চক্রের ওই তিন সদস্যকে আটক করে। আটকরা হলেন- সবুজ তালুকদার (৪৮), মিজানুর রহমান (৫০) ও সাহাবুব রহমান বাবলু (৬০)। সিরাজুল ইসলাম নামে আরও একজন পলাতক।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, এক মাস ধরে কয়েকজন প্রতারিত ভুক্তভোগী একটি চক্রের বিরুদ্ধে চাকরি দেয়ার নাম করে অর্থ আত্মসাতের অভিযোগ করে আসছিল। র‌্যাব-১০ এসব অভিযোগের ব্যাপারে অনুসন্ধান, গোয়েন্দা তৎপরতা ও নজরদারি করে আসছিল।

একাধিক অভিযোগের মধ্যেই আক্তার হোসেন র‌্যাব-১০ এ অভিযোগ দায়ের করেন যে, তার ভাতিজা মিজানুর রহমানকে (২৭) সশস্ত্র বাহিনীর বেসামরিক পদে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারকদের যোগসাজশে নগদ ২ লাখ ৯৮ হাজার টাকা গ্রহণ করে পলাতক সিরাজুল ইসলাম।

সিরাজুল কোনো ধরনের চাকরি প্রদান না করে টালবাহানা করতে থাকে ও গৃহীত টাকা ফেরত না দিয়ে হুমকি দিতে থাকে।

অভিযোগের আলোকে র‌্যাব-১০ এর একটি দল প্রতারকচক্রের ওই তিন সদস্যকে আটক করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে প্রতারক সিরাজ কৌশলে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা দীর্ঘদিন ধরে বেকার, চাকরিপ্রত্যাশী ছেলে-মেয়েদের অর্থের বিনিময় চাকরি দেয়ার নামে প্রতারণা করে আসছে। চাকরি প্রদানের নামে প্রতারণাপূর্বক বিভিন্ন যুবক ও তাদের পরিবার থেকে কোটি টাকা আত্মসাৎ করেছে চক্রটি।

সূত্র:জাগোনিউজ

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

প্রতারকচক্রের তিন সদস্য কারাগারে

আপডেট টাইম : ০৮:৫৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯