ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

জয়ার ‘কণ্ঠ’ মুক্তি পাচ্ছে বাংলাদেশে

বিনোদন প্রতিবেদক: চলতি বছরের ১০ মে কলকাতায় মুক্তি পেয়েছিলো দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘কণ্ঠ’ সিনেমাটি। বেশ প্রশংসা কুড়িয়েছিলো এই সিনেমা। এক সময়ের সুপারস্টার ঋষি কাপুর ও ভারতের বিখ্যাত কার্ডিয়াক সার্জন দেবীশেঠি ও তার টিমও ছবিটি দেখে প্রশংসা করেছেন।

কিছুদিন আগে শোনা যায়, ভারতের উইন্ডোজ প্রোডাকশন হাউজ প্রযোজিত নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত ‘কণ্ঠ’ সিনেমাটি এবার মালায়ালাম ভাষায় নির্মাণ হচ্ছে। এর নাম দেওয়া হয়েছে ‘শব্দম’। নতুন খবর হলো এবার বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় জুটির নির্মিত ‘কণ্ঠ’ সিনেমাটি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জয়া আহসান নিজেই। তিনি জানান, সাফটা চুক্তির আওতায় সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাবে। শিগগিরই সেন্সরে জমা দেওয়া হবে সিনেমাটি।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। অন্য দুটি উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখার্জি ও পাওলি দাম। গল্পটি মূলত এগিয়েছে একজন রেডিও জকির ক্যান্সারে কণ্ঠ হারানোর বেদনা এবং কণ্ঠ প্রশিক্ষকের সাহায্যে তার ঘুরে দাঁড়ানোর গল্প নিয়ে।

এদিকে ‘বিসর্জন’ ও ‘বিজয়া’ ছবির পর সম্প্রতি কৌশিক গাঙ্গুলির নতুন ছবি ‘অর্ধাঙ্গিনী’তে চুক্তিবদ্ধ হয়েছেন জয়া। এতে অভিনেতা অম্বারিশ ভট্টাচার্য ও কণ্ঠশিল্পী শ্রীকান্ত আচার্যের ছেলে পুরবও অভিনয় করবেন।

চলতি বছরের শুরুতে জয়া ‘বিনিসুতোয়’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেন ঋত্মিক চক্রবর্তীর বিপরীতে। এরপর অতনু ঘোষের ‘রবিবার’ চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন প্রসেনজিৎ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

জয়ার ‘কণ্ঠ’ মুক্তি পাচ্ছে বাংলাদেশে

আপডেট টাইম : ০১:৩৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯