ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত

ঘটক পাখি ভাইয়ের ব্যাংক হিসাব তলব করল এনবিআর

নিজস্ব প্রতিবেদক: ঘটকালি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত পাখি ভাইয়ের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে তার ব্যাংক হিসাব খতিয়ে দেখবে সংস্থাটি।

নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এনবিআর সূত্র বলছে, আগামী সাত কার্যদিবসের মধ্যে পাখি ভাইয়ের সব ধরনের আমানত, বিনিয়োগ ও ভল্টে থাকা সম্পদ সম্পর্কে তথ্য দিতে এনবিআর ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে।

সম্প্রতি শুদ্ধি অভিযান শুরু হওয়ার পর অভিযুক্তদের ব্যাংক হিসাব তলবের পাশাপাশি কয়েকজনের হিসাব জব্দও করা হয়েছে। এর মাঝেই বিয়ে-শাদির সঙ্গে জড়িত ঘটক পাখি ভাইয়ের হিসাবও তলব করা হয়েছে।

এদিকে একইদিন অবৈধ ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি পাওয়া মোল্লা মোহাম্মদ আবু কাওছার ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফ এবং তাদের দুই পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে এনবিআর।

এর আগে গত ২১ অক্টোবর মোল্লা কাওছার ও শেখ মারুফসহ তাদের পরিবারের ব্যাংক হিসাবের তথ্য তলব করে এনবিআর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

ঘটক পাখি ভাইয়ের ব্যাংক হিসাব তলব করল এনবিআর

আপডেট টাইম : ১২:২০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯