ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত

জাপান পাঠাতে টাকা আদায় করায় সাড়ে ১০ লাখ টাকা জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক: সরকারি অনুমোদন না নিয়ে জাপানে কর্মী পাঠানোর কার্যক্রম পরিচালনা করায় টিএমএসএস-এর একটি ডোমেইন টিএমএসএস আইসিটিকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর মিরপুরের কাজীপাড়া এলাকায় র‍্যাব-৩ এর সহায়তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. মাসুমা পারভীনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ জরিমানা করেন। র‌্যাব-৩ এর মেজর মো. জাহাঙ্গীর আলম ও এএসপি রবিউল ইসলাম এবং তাদের ১৮ সদস্যবিশিষ্ট একটি টিম সহযোগিতা করে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে। জানা যায়, জাপানে চাকরির প্রলোভন দেখিয়ে পত্রিকায় ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ ও কর্মীদের প্রশিক্ষণ এবং ভিসা প্রসেসিং বাবদ প্রতিজনের কাছ থেকে ৮ লাখ করে টাকা নেয়ার সময় এ অভিযান পরিচালনা করা হয়।

কাজীপাড়ার ৬৩১/৫ নম্বর বাসায় টিএমএসএসের কার্যালয়ে এ অভিযানে সংস্থাটির পরিচালক নিগার সুলতানা, জোনাল ম্যানেজার মনিরুল ইসলাম ও বাবলু সরোয়ার নামে তিনজনকে এ জরিমানা করা হয়।

এর আগে গত রোববার এক সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, বিদেশে কর্মী প্রেরণে যেখানেই অনিয়ম পাব সেখানেই ব্যবস্থা নেয়া হবে। জাপান যেতে কোনো টাকা লাগবে না। বেসরকারি রিক্রুটিং এজেন্সি জাপানে লোক পাঠাতে কোনো টাকা নিতে পারবে না। যদি প্রয়োজন হয়, তাহলে আমরা নির্ধারণ করে দেব। তাই জাপান যেতে কেউ যেন কোনো টাকা লেনদেন না করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

জাপান পাঠাতে টাকা আদায় করায় সাড়ে ১০ লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : ১১:০৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯