ঢাকা ০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

আজিজের বিরুদ্ধে মামলা হয়নি, ভাতিজাকে আসামি করে দুই মামলা

নিজস্ব প্রতিবেদক:ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের ভাতিজা ওমর মোহাম্মদ ভাইকে আসামি করে দুটি মামলা করা হয়েছে। তবে আজিজ মোহাম্মদ ভাইয়ের বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি।

গতকাল সোমবার গুলশান থানায় মামলা দুটি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মামলা নং- ৩৪ ও ৩৫।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো (উত্তর) অঞ্চলের সহকারী পরিচালক (এডি) মো. খোরশিদ আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গুলশান জোনের পরিদর্শক এস এম শামসুল কবির বাদী হয়ে একটি মামলা এবং উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান বাদী হয়ে অপর মামলাটি করেন। দুই মামালায় আজিজের ভাতিজা ওমর মোহাম্মদ ভাই, ওই বাড়ির দুই কেয়ারকেটার নবীন ও পারভেজকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

তিনি আরও বলেন, আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসার টপফ্লোরে থাকা মিনি বার থেকে ক্যাসিনো পরিচালনার বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। সে বিষয়ে গুশলান থানায় পুলিশ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। ক্যাসিনোর বিষয়টি তারা তদন্ত করবে।

রোববার (২৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে গুলশান-২ নম্বর সেকশনের ৫৭ নম্বর সড়কের ১১/এ নম্বর বাসায় এ অভিযান শুরু করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। অভিযানে ওই বাসা থেকে ৩৮২ বোতল মদ, দুই প্যাকেট সিসা (৪ কেজি), ২০০ গ্রাম গাঁজা ও ২৪ ক্যান বিয়ার জব্দ করা হয়। এছাড়া আজিজের ভাই রাজা মোহাম্মদের বাসা থেকেও আট বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা

আজিজের বিরুদ্ধে মামলা হয়নি, ভাতিজাকে আসামি করে দুই মামলা

আপডেট টাইম : ১১:১৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯