ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

জাফর ইকবাল সিনেমার গান লিখছেন

বিনোদন প্রতিবেদক:দেশের জনপ্রিয় লেখক-অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল উপন্যাস নির্মিত ‘দিপু নাম্বার টু’ ও ‘আমার বন্ধু রাশেদ’ চলচ্চিত্র দু’টি দর্শকের প্রশংসা কুড়িয়েছে। এবার তার উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন নির্মাতা আবু রায়হান জুয়েল।

চলচ্চিত্রটির নাম রাখা হয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। নির্মাতা জুয়েল জানালেন, এই চলচ্চিত্রের জন্য দু’টি গানও লিখবেন মুহম্মদ জাফর ইকবাল। এই প্রথমবারের মতো সিনেমার গান লিখতে যাচ্ছেন তিনি।

চলতি বছরের এপ্রিলে (২০১৮-২০১৯ অর্থবছর) ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় সিনেমাটির পাণ্ডুলিপি। ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ এর চিত্রনাট্য তৈরি করেছেন জাকারিয়া সৌখিন।

আবু রায়হান জুয়েল সিটিজেন নিউজকে বলেন, ‘আমাদের সিনেমাটি অনুদান পেয়েছে ‘নসু ডাকাত কুপোকাত’ নামে। পরে স্যার (মুহম্মদ জাফর ইকবাল) ও মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে নাম ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ করা হয়। প্রি-প্রোডাকশনের কাজ প্রায় শেষ। সিনেমায় মোট চারটি গান থাকবে। এর মধ্যে দুটি গান লিখতে চেয়েছেন স্যার।’

জুয়েল জানান, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে সিনেমাটির শুটিং শুরু হবে। এখন শিল্পী বাছাই চলছে। অনেকগুলো শিশু শিল্পী প্রয়োজন এই সিনেমার জন্য। থাকবে নায়ক-নায়িকাও। ডিসেম্বরের মধ্যে শিল্পীদের তালিকা চূড়ান্ত করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

জাফর ইকবাল সিনেমার গান লিখছেন

আপডেট টাইম : ০৩:১৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯