ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

রোহিঙ্গা পুনর্বাসনের জন্য প্রস্তুত ভাসানচর

জ্যেষ্ঠ প্রতিবেদক: মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য ভাসানচরের প্রায় সবপ্রকল্প শেষ পর্যায়ে। সেখানে এক লাখ রোহিঙ্গার থাকার ব্যবস্থা করা হয়েছে। নোয়াখালীর হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের এটি স্থাপন করা হয়েছে।

আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠকে এ তথ্য জানানো হয়। আশ্রয়ন প্রকল্প-৩ এর পরিচালক এ এ মামুন চৌধুরী কমডোর বিএন স্বাক্ষরিত এক কার্যপত্রে এ তথ্য তুলে ধরা হয়।

বৈঠকে ভাসানচর আবাসন প্রকল্প নিয়ে আলোচনা করা হয় এবং এ প্রকল্পের ওপর একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

বৈঠকে জানানো হয়, হাতিয়ার চর ঈশ্বর ইউনিয়নের ভাসানচরে এক লাখ রোহিঙ্গার আবাসন এবং দ্বীপের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের জন্য প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির জন্য জিওবি খাত থেকে বরাদ্দকৃত ২৩ হাজার ১২১ কোটি ৫৩ লাখ ১০ হাজার টাকার মধ্যে ২২ হাজার ৬৫৯ কোটি চার লাখ ৪০ হাজার টাকা ব্যয় করা হয়েছে এবং ৪৬২ কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকা কন্টিজেন্সির জন্য অব্যয়িত রয়েছে। প্রকল্পের নির্মাণকাজ ইতোমধ্যে শেষ করা হয়েছে এবং এক লাখ বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকের পুনর্বাসনের জন্য প্রস্তুত রয়েছে।

কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. মোতাহার হোসেন, মো. নাসির উদ্দিন, মো. মহিববুর রহমান এবং নাহিদ ইজাহার খান অংশ নেন।

এছাড়া বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন ভূঁইয়া, বাংলাদেশ সেনাবাহিনীর সদরদফতরের লেফটেন্যান্ট জেনারেল মো. সফিকুর রহমান, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

রোহিঙ্গা পুনর্বাসনের জন্য প্রস্তুত ভাসানচর

আপডেট টাইম : ০৯:৩৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯