ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

হুয়াওয়ে নিয়ে এলো স্মার্টফোন জীবাণুমুক্ত করতে বিশেষ যন্ত্র (ফোন ডিসইনফেকশন টুলস)

তথ্যপ্রযুক্তি ডেস্ক,সিটিজেন নিউজ: স্মার্টফোন জীবাণুমুক্ত করতে বিশেষ যন্ত্র (ফোন ডিসইনফেকশন টুলস) নিয়ে এলো হুয়াওয়ে। আপনার ফোনকে ফাঙ্গাস ও ভাইরাস মুক্ত করতে এ যন্ত্রটি সহায়তা করবে।

সারাদেশে ১৮টি সার্ভিস সেন্টারে হুয়াওয়ের স্মার্টফোন ব্যবহারকারীরা বিনামূল্যে এই সেবা পাবেন।
প্রতিমাসের প্রথম ও তৃতীয় শনিবার হুয়াওয়ে সেবা দিবসে সেবাটি পাওয়া যাবে। এর ফলে গ্রাহকরা নির্বিঘ্নে আরো বেশিদিন হুয়াওয়ের স্মার্টফোন ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে হুয়াওয়ে।

হুয়াওয়ের স্মার্টফোনের ওয়ারেন্টির মেয়াদ শেষ হলেও সার্ভিস সেন্টার থেকে গ্রাহকরা বিনামূল্যে ফোনটি মেরামত করাতে পারবেন। তবে মেরামতের জন্য কোনো স্পেয়ার পার্টস কেনার দরকার হলে ৫ শতাংশ ছাড়ে সেটি কিনতে পারবেন গ্রাহকরা।

সার্ভিস ডে’র অন্যান্য সেবার আওতায় হুয়াওয়ের পাঁচটি সিরিজের (মেট, পি, নোভা, জিআর, ওয়াই) নির্দিষ্ট কিছু মডেলের ফ্রি স্ক্রিন প্রটেক্টর পাবেন ব্যবহারকারীরা। এছাড়া গ্রাহকরা বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হুয়াওয়ের সকল স্মার্টফোনের ফ্রি সফটওয়্যার আপডেট সার্ভিস পাবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

হুয়াওয়ে নিয়ে এলো স্মার্টফোন জীবাণুমুক্ত করতে বিশেষ যন্ত্র (ফোন ডিসইনফেকশন টুলস)

আপডেট টাইম : ০৯:২৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯