ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

অভিনেতা বিজয়কে হত্যার হুমকি

বিনোদন ডেস্ক:বেশ কিছু সুপার হিট সিনেমার নায়ক থালাপতি বিজয়। গত ২৫ অক্টোবর ৪ হাজার সিনেমা হলে মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘বিগিল’। ১৮০কোটি রুপি বাজেটের এই ছবিটি মুক্তির ৪ দিনেই আয় করেছে ১৫০ কোটি রুপি। কিন্তু এই নায়কের ছবি যখন ব্লকবাস্টার হওয়ার পথে সেই সময় তিনি পেলেন মৃত্যুর হুমকি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, এক যুবক পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে জানায়, বিজয়কে হত্য করা হবে। তার বাড়িতে বোমা রাখা হয়েছে। ফোন পেয়ে এই নায়কের চেন্নাইয়ের বাড়িতে ছুটে যায় পুলিশ। বিজয়, তার স্ত্রী সংগীতা ও সন্তানদের নিয়ে পানাইউরের অন্য একটি বাড়িতে থাকেন। এখন সেই বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জানা গেছে, এ বিষয়ে সাইবার ক্রাইম বিভাগে একটি মামলা দায়ের হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পুলিশের দেয়া তথ্যমতে, চেন্নাইয়ের এক যুবক ফোন কলটি করেছে। একজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

‘থেরি’ ও ‘মার্সাল’ ছবির মত ব্লকবাস্টার হিট ছবিতে অভিনয়ের পর তৃতীয়বারের মত ‘বিগিল’ ছবিতে একসাথে কাজ করলেন পরিচালক অ্যাটলি এবং বিজয়। ছবিটির প্রযোজনা করেছেন এজিএস এন্টারটেইনমেন্ট এবং সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান। বিগিল ছবিতে বিজয় ছাড়াও অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, নয়নতারা, কাথির, যোগী বাবু, বিবেক প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

অভিনেতা বিজয়কে হত্যার হুমকি

আপডেট টাইম : ০৩:০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯