ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত

ইফার মহাপরিচালক সামীম আফজালের ব্যাংক হিসাব তলব

নিজস্ব প্রতিবেদক: ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক সামীম মো. আফজালের ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংক।

চলমান দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে সন্দেহভাজন দুর্নীতিবাজদের অবৈধ সম্পদের খোঁজ করা হচ্ছে। এ তালিকায় সামীম মো. আফজালও রয়েছেন।

গোয়েন্দা সংস্থাগুলোর প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে নামে-বেনামে অঢেল সম্পদের তথ্য পাওয়ার অভিযোগ পাওয়া যায়। এই পরিপ্রেক্ষিতে তার ব্যাংক হিসেব তলব করা হলো।

বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো পত্রে সামীম মো. আফজাল, বাবা- মৃত আব্দুর রশিদ, মাতা- মৃত আমেনা খাতুন, জাতীয় পরিচয় পত্র নং:- ১৯৫৭২৬৯৫০৪২৭৮৪৫৩১, জন্ম তারিখ:- ৩১/১২/১৯৫৭, পাসপোর্ট নং:- বিজি ০০০৯৭৬০ এর ব্যাংক হিসাব এবং একাউন্ট খোলার তারিখ থেকে বর্তমান সময় পর্যন্ত বিস্তারিত বিবরণ চেয়ে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে চিঠি দেয়া হয়।

সাবেক বিচারবিভাগীয় কর্মকর্তা সামীম মো. আফজাল গত ১১ বছর ধরে ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। চাকরির বয়স শেষে ২ দফা চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সামীম আফজালের বিরুদ্ধে দুনীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। ইসলামিক ফাউন্ডেশনে শতাধিক আত্মীয়-স্বজন নিয়োগের মাধ্যমে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন তিনি। এ নিয়ে কয়েকমাস আগে ইফা কর্মীদের ব্যাপক আন্দোলনের মুখে পড়তে হয় তাকে।
ঢাকার মোহাম্মদপুরের জহুরী মহল্লা, বসিলা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ও কক্সবাজারে সামীম মো. আফজালের নামে-বেনামে প্রচুর সম্পত্তি রয়েছে বলে জানা গেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

ইফার মহাপরিচালক সামীম আফজালের ব্যাংক হিসাব তলব

আপডেট টাইম : ০২:১৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯