ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

দিনাজপুরের ডিসির বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে মন্ত্রিপরিষদ

নিজস্ব প্রতিবেদক: এক নারীর সঙ্গে দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল আলমের অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আজ বৃহস্পতিবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠপ্রশাসন অনুবিভাগ) আ. গাফফার খান সিটিজেন নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দিনাজপুরের ডিসির বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ অভিযোগের সত্যতা আছে কি-না তা নানাভাবে দেখা হচ্ছে, বিভাগীয় তদন্ত কমিটি কাজ করছে। প্রমাণ পাওয়া গেলে আমরা ব্যবস্থা নেব।’

তবে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে তদন্ত কমিটি গঠনের কোনো সিদ্ধান্ত আপাতত নেই বলেও জানান অতিরিক্ত সচিব।

সম্প্রতি এক ভিডিও বার্তায় ডিসির সঙ্গে নিজের অনৈতিক সম্পর্কের তথ্য ফাঁস করেন এক নারী। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি।

ভিডিও বার্তায় ওই নারী বলেন, নানা প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন ডিসি মাহমুদুল আলম। তার সেই ফাঁদে পা দিয়ে ভেঙেছে আমার সংসার।
ওই নারী আরও দাবি করেন, জামালপুরের ডিসির নারী কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন দিনাজপুরের ডিসি মাহমুদুল আলম। ঘটনা জানাজানি হলে আমাকে হত্যার হুমকি দেয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, দিনাজপুরের ডিসির নারী কেলেঙ্কারির বিষয়টি কয়েক মাস আগেই প্রকাশ পেয়েছে। তখনই বিষয়টি নিয়ে তদন্ত করা হয়। একই বিষয় আবার নতুন করে এলো। ভিন্ন উদ্দেশ্যে তাকে এসব অভিযোগ তুলতে বাধ্য করা হয়েছিল বলে তখন ওই নারী জানিয়েছিলেন বলে দাবি করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের ওই কর্মকর্তা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

দিনাজপুরের ডিসির বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে মন্ত্রিপরিষদ

আপডেট টাইম : ০২:১৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯