ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে ইইউয়ের প্রতি আহ্বান বাংলাদেশের

জ্যেষ্ঠ প্রতিবেদক: বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরত না নেয়া পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে মিয়ানমারের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধাসহ যেসব সুবিধা পায় তা স্থগিত রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বৃহস্পতিবার তার কার্যালয়ে ১৫ দিনের বিদেশ সফর শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, মিয়ানমারে গণহত্যা হয়েছে ইইউ নিজেই বলেছে। অথচ আমরা দেখছি তারা একই সঙ্গে মিয়ানমারে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চালাচ্ছে। জিএসপি সুযোগ ছাড়াও বিভিন্ন সুবিধা দিচ্ছে। তাই আমরা বলেছি, তারা যতক্ষণ রোহিঙ্গাদের ফেরত না নিচ্ছে ততক্ষণ ইইউ দেশটির ওপর এসব বিষয়ে নিষেধাজ্ঞা জারি রাখুক।

ন্যামের মন্ত্রী পর্যায়ের সম্মেলনে মিয়ানমারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী কিউ তিন বলেন, ‘ধর্মীয় নিপীড়ন’, ‘জাতিগত নির্মূল অভিযান’ ও ‘গণহত্যার’ মত শব্দ ব্যবহার করে রোহিঙ্গা সংকটের বিষয়টিকে বাংলাদেশ ‘ভিন্নভাবে’ চিত্রায়িত করছে বলে অভিযোগ করেছেন।

এ বিষয়ে এক প্রশ্নের উত্তরে পররাষ্টমন্ত্রী বলেন, বাংলাদেশ কখনও বলেনি মিয়ানমারে গণহত্যা হয়েছে। এ কথা বলেছে জাতিসংঘ, ইইউ। বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশাল এক গণহত্যার হাত থেকে এ অঞ্চলকে বাঁচিয়েছেন। বাংলাদেশ মিয়ানমারের হাতে যে তালিকা দিয়েছে তা থেকে একজনও ফেরত নেয়নি। তারা অসত্য বলে যাচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে ইইউয়ের প্রতি আহ্বান বাংলাদেশের

আপডেট টাইম : ১২:০৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯