ঢাকা ১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নদী-খাল দখল করে জলাবদ্ধতা করতে দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী নামিবিয়া সফরে নতুন চেহারার দক্ষিণ আফ্রিকা দল কালীগঞ্জের বাহাদুরশাদী বনিকপাড়া ড্রেন নির্মাণে অনিয়মের নিউজ মিথ্যা ও ভিত্তিহীন মোঃ শওকত হোসেন সভাপতি প্রকল্প সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা যশোর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার : টানা দ্বিতীয়বার দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজ গাছ কেটে জমি দখলের চেষ্টা, গ্রাম আদালতে মামলা পিরোজপুরে নতুন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হিসেবে সোহরাব হোসাইনের যোগদান মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

প্রধানমন্ত্রীর নি‌র্দেশ ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত ত্রাণ বিতরণ

বিশেষ প্রতিবেদক, সিটিজেন নিউজ:প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত ত্রাণ সহযোগিতা নিয়ে যাওয়ার জন্য আওয়ামী লীগ নেতাদের নির্দেশ দিয়েছেন ।
লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শনিবার (৪ মে) রা‌তে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানককে ফোন করে এ নির্দেশনা দেন।

জাহাঙ্গীর কবির নানক ছাড়াও সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় তারা আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছিলেন।

আ ফ ম বাহাউদ্দিন নাছিম সাংবা‌দিক‌দের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফোনে প্রধানমন্ত্রী নেতাদের কাছ থেকে সর্বশেষ পরিস্থিতি এবং উপকূলীয় এলাকার ক্ষয়ক্ষতি সম্পর্কে খোঁজ-খবর নেন।

প্রধানমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত ও দুর্গত এলাকায় কেউ যেন অনাহারে না থাকে। যেসব এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে সরকারের পাশাপাশি দলীয়ভাবে নেতাকর্মীদের দ্রুততম সময়ের মধ্যে ত্রাণ নিয়ে দুর্গত এলাকায় যেতে হবে।

নেতারা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, প্রশাসনের পাশাপাশি দলীয়ভাবে ঘূর্ণিঝড় ফণীর আঘাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা মনিটরিং করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীরাও সহযোগিতা করার প্রস্তুতি নিয়েছেন।

প্রধানমন্ত্রী যখন ফোন করেন তখন কার্যালয়ে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী এবং তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নদী-খাল দখল করে জলাবদ্ধতা করতে দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর নি‌র্দেশ ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত ত্রাণ বিতরণ

আপডেট টাইম : ১১:৫৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯