ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

অসাধু ব্যক্তিরা কমিটিতে স্থান পাবে না : কাদের

বিশেষ প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিতর্কিত, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, অনুপ্রবেশকারী, ভূমি দখলকারীসহ অসাধু ব্যক্তিরা কমিটিতে স্থান পাবে না। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনেও যেন এ ধরনের কেউ স্থান না পায় সে জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ, সহযোগী ও তার অঙ্গ সংগঠনের কাউন্সিলকে কেন্দ্র করে এ সভার আয়োজন করা হয়।

ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা, জেলা, পৌরসভাসহ সব কমিটি গঠনতন্ত্রের ভিত্তিতে করতে সংশ্লিষ্ট নেতাদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, কমিটি গঠনে গঠনতন্ত্রের ব্যত্যয় যেন না ঘটে।

‘দেশের বিভিন্ন জেলা, উপজেলা, ওয়ার্ড, পৌরসভা ও মহানগরে কাউন্সিল হচ্ছে। অনেক স্থানে কাউন্সিল শেষ হয়েছে। ২০টি জেলায় সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। সারাদেশে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করা হয়েছে। এর আগে আমরা বিভাগীয় পর্যায়ে প্রতিনিধি সভা, রোডমার্চ করেছি। ২২ বছর পর কুমিল্লা মহানগর কমিটি গঠন করা সম্ভব হয়েছে। এর আগে সেখানে কোনো কমিটি ছিল না। নারায়ণগঞ্জ, ফেনীসহ এ পর্যন্ত ৩০টি স্থানে ফুল কমিটি হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজ শুক্রবার থেকে সড়কে নতুন আইন কার্যকর হতে যাচ্ছে। আইনটি প্রয়োগের পর বোঝা যাবে সাধারণ মানুষের জন্য সেটা কতটা কার্যকর হবে।

তিনি আশা করেন, আইন মেনে চালকরা গাড়ি জালালে দুর্ঘটনা কমবে। রাস্তায় নসিমন-করিমনসহ ছোট ছোট গাড়ি চলাচল করলে দুর্ঘটনার চেয়ে মৃত্যুর হার বেশি।

তিনি আরও আশা প্রকাশ করেন আগামী ২০ ও ২১ ডিসেম্বর সম্মেলনের মধ্য দিয়ে নবীন ও প্রবীণের সমন্বয়ে ক্লিন ইমেজের একটি কমিটি উপহার দেয়া হবে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

অসাধু ব্যক্তিরা কমিটিতে স্থান পাবে না : কাদের

আপডেট টাইম : ০১:৩৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯