ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত

দুর্নীতির মাধ্যমেই মানবাধিকার লঙ্ঘিত হয়

বিশেষ প্রতিবেদক:‘দুর্নীতির মাধ্যমেই মানবাধিকার লঙ্ঘিত হয়। যারা জনগণের অর্থ লুণ্ঠন করে সম্পদের পাহাড় গড়েন তারাও মানবাধিকার লঙ্ঘনকারী । কারো অধিকার লঙ্ঘন করেই দুর্নীতি করতে হয়।

আজ সোমবার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগমের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।

ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠান হিসেবে মানবাধিকার লঙ্ঘন করছে কি না, সেটাও আপনারা লক্ষ্য রাখবেন। সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা ছাড়া দুর্নীতি- মানবাধিকারের মতো বিষয়গুলোর কাঙ্ক্ষিত পর্যায়ে আনা কঠিন। সর্বত্র সুশাসন নিশ্চিত করতে আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি করলে কাউকেই ছাড় দিবে না কমিশন। এক্ষেত্রে কোনো পরিচয়ই কাজে আসবে না। দুর্নীতিপরায়ণদের আইনের মুখোমুখি হতেই হবে। দুদক ও মানবাধিকার কমিশনের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে সমঝোতা স্মারক সাক্ষর করা যেতে পারে। কারণ এসব প্রতিষ্ঠানের লক্ষ্য প্রায় অভিন্ন। সুশাসন প্রতিষ্ঠাই এসব প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।’

এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ, সদস্য ড. নমিতা হালদার প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

দুর্নীতির মাধ্যমেই মানবাধিকার লঙ্ঘিত হয়

আপডেট টাইম : ০৯:৪০:৪০ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯