ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

অগোছালো আসিফ আকবর

বিনোদন প্রতিবেদক: বাংলা গানের যুবরাজ তিনি। ভক্তরা তাকে এই নামেই সম্মানিত করেন। ‘ও প্রিয়া তুমি কোথায়’ গান দিয়ে বাংলা গানের ভুবনে ধূমকেতুর মতো তার আগমন। এরপর থেকে বৈচিত্র্যময় গানে সুরের জাদু দেখিয়ে চলেছেন আসিফ আকবর।

ভরাটকণ্ঠে আসিফ যেমন প্রেম-বিরহের গানে অনন্য তেমনি সমাজ, পরিবার, ক্রিকেটে নিয়েও তার গানের জনপ্রিয়তা আকাশছোঁয়া। সেই ধারাবাহিকতায় এবার তিনি হাজির হলেন নতুন গান নিয়ে।

‘অগোছালো’ শিরোনামের এ গানের কথা লিখেছেন নীহার আহমেদ। কিশোরের সুর-সঙ্গীতে গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন শিল্পী শৈলী, নিভৃতি ও আসিফ আকবর নিজে। এর ভিডিও পরিচালনা করেছেন ওয়াহিদ বিন চৌধুরী।

গানটি নিয়ে আসিফ আকবর বলেন, ‘সংসারের গান, জীবনের গান। কিছু গান ব্যতিক্রমী হয়। গাইতে ভালো লাগে। এটাও তেমনি। তরুণ নির্মাতা ওয়াহিদ বিন চৌধুরী চমৎকার কাহিনিতে সংসারের টানাপোড়েনের গল্প নিয়ে ‘অগোছালো’ গানের ভিডিওটি তৈরি করেছেন। আমার প্রত্যাশা, শ্রোতা ও দর্শকের মন ভরাবে গানটি।’

রোদ্দুর এন্টারটেইনমেন্টের ব্যানারে গানটির ভিডিও প্রকাশ হলো আজ বুধবার (৬ নভেম্বর)। প্রতিষ্ঠানটির কর্ণধার রেজাউল করিম রেজা বলেন, ‘আসিফ আকবর বাংলাদেশের গানের সুপারস্টার। তার কণ্ঠে বহু গান শ্রোতানন্দিত। তাকে আমাদের সঙ্গে পেয়ে ভালো লাগছে।’

সাধারণত যে ধরনের গান করে তার চেয়ে খানিকটা ভিন্ন ঘরানার গান হয়ে ‘অগোছালো’। গানের আবেদনের পাশাপাশি চমৎকার একটি গল্পে মুগ্ধ হবেন দর্শক।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

অগোছালো আসিফ আকবর

আপডেট টাইম : ১১:৩৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯