ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

ফোকফেস্টের রেজিস্ট্রেশন চলছে

বিনোদন প্রতিবেদক:পঞ্চমবারের মতো শুরু হতে যাচ্ছে লোকসঙ্গীতের মহাআসর ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট ২০১৯’। আগামী ১৪ নভেম্বর থেকে ১৬ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে তিন দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে।

মঞ্চে আলোর ঝলকানির সঙ্গে সঙ্গে জমে উঠবে এবারের আসর। এবারও এ অনুষ্ঠানের আয়োজন করছে ‘সান ফাউন্ডেশন’। তিন দিনব্যাপী এ উৎসব প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে।

নতুন খবর হলো বুধবার থেকে শুরু হয়েছে ফোকফেস্টের নিবন্ধন প্রক্রিয়া। আয়োজক প্রতিষ্ঠান সান ফাউন্ডেশন জানায়, ১০ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে। এটি করতে হবে এই ঠিকানায় www.dhakainternationalfolkfest.com। প্রতিদিন সকাল ১১টা থেকে শুরু হবে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম।

ফোকফেস্টের দর্শক হতে নিবন্ধনের জন্য লাগবে পাসপোর্ট সাইজ ছবি এবং জাতীয় পরিচয়পত্র অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্টের স্ক্যান কপি, মেইল অ্যাড্রেস। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ই-মেইলে পৌঁছে যাবে তিন দিনের তিনটি ভিন্ন ভিন্ন এন্ট্রি পাস।

উৎসবস্থলের প্রবেশপথে প্রতিদিন প্রিন্টকৃত এন্ট্রি পাস দেখিয়ে প্রবেশ করতে হবে। এছাড়া ফেসবুকে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’ পেজটিতে পাওয়া যাবে আয়োজনের সকল তথ্য।

ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট ২০১৫ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। আয়োজক প্রতিষ্ঠান জানায়, এবার বাংলাদেশসহ বিশ্বের ৬টি দেশ থেকে দুই শতাধিক লোকশিল্পী ও কলাকুশলী যোগ দেবেন। আসরে অন্যতম চমক ভারতের পাঞ্জাবের ভাংরা গানের জনপ্রিয় শিল্পী দালের মেহেদি।
আরও থাকছে পাকিস্তানের জুনুন ও হিনা নাসরুল্লাহ, রাশিয়ার সাত্তুমা, জর্জিয়ার শেভেনেবুরেবি এবং মালি থেকে হাবিব কইটে অ্যান্ড হামাদ।

আর বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন শাহ আলম সরকার, মালেক কাওয়াল, কাজল দেওয়ান, ফকির শাহাবুদ্দিন, চন্দনা মজুমদার, কামরুজ্জামান রাফি, শফিকুল ইসলাম, প্রেমা ও ভাবনা নৃত্যদল প্রভৃতি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

ফোকফেস্টের রেজিস্ট্রেশন চলছে

আপডেট টাইম : ১১:৪১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯