ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ঢাকার সিনেমা হলে চলছে জয়ার ‘কণ্ঠ’

বিনোদন প্রতিবেদক:কলকাতায় চলতি বছরের মে মাসে মুক্তি পেয়েছিলো ‘কণ্ঠ’ নামের ছবিটি। এই ছবিতে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। সেইসঙ্গে ছবির প্রধান ভূমিকায় দর্শকের মন জয় করেছন শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

শিবপ্রসাদের সঙ্গে ছবিটি পরিচালনা করেছেন তার দীর্ঘদিনের সঙ্গী নন্দিতা রায়। মুক্তির মাত্র ১১ দিনেই ছবিটি প্রায় ২ কোটি টাকার ব্যবসা করেছে বলে দাবি করেন ছবিটির সংশ্লিষ্টরা। একজন কণ্ঠ শ্রমিকের ক্যান্সারে আক্রান্ত হওয়ার হতাশা ও সেই হতাশাকে কাটিয়ে নতুন করে বেঁচে থাকার সাফল্যের গল্পই এই ছবির প্রাণ।

গতকাল শুক্রবার বাংলাদেশের ১২টি সিনেমা হেলে মুক্তি পাচ্ছে ‘কণ্ঠ’। সিনেমাটি চলছে রাজধানীর পান্থপথ, সীমান্ত সম্ভার ও মহাখালী স্টার সিনেপ্লেক্সের তিন হলে। আরও চলছে ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচারপার্ক’, বলাকা, মধুমিতা, শ্যমলী, সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), বর্ষা (জয়দেবপুর), চম্পাকলি (টঙ্গী),আলমাস (চট্টগ্রাম), মম ইন (বগুড়া), ছায়াবানী (ময়মনসিংহ), অভিরুচি (বরিশাল), মনিহার (যশোর), রূপকথা (পাবনা), সোনিয়া (বগুড়া), শংখ (খুলনা), লিবার্টি (খুলনা), মডার্ণ (দিনাজপুর), নন্দিতা (সিলেট) ও সিনেমা প্যালেস (চট্টগ্রাম)।

ছবিটি নির্মিত হয়েছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের যৌথ পরিচালনায়। এই ছবির মূল চরিত্র অর্জুন। যিনি পেশায় একজন রেডিও জকি, যার গলায় ক্যানসার ধরা পড়ে। ফলে, অপারেশন করে স্বরযন্ত্র কেটে বাদ দিতে হয়। গলা দিয়ে যখন অদ্ভুত স্বর বেরোতে থাকে, হতাশায় আক্রান্ত হন অর্জুন।

তখন এগিয়ে আসেন ‘স্পিচ থেরাপিস্ট’ জয়া আহসান। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের গল্প রয়েছে সিনেমার কাহিনিতে। শিবপ্রসাদ নিজে অর্জুন চরিত্রে অভিনয় করেছেন। তার স্ত্রীর ভূমিকায় পাওলি দাম, স্পিচ থেরাপিস্ট জয়া আহসান ছাড়াও এ ছবিতে আরো আছেন কনীনিকা বন্দোপাধ্যায়, বিপ্লব দাশগুপ্ত ও পরান বন্দোপাধ্যায়।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির প্রিমিয়ার হয়। উপস্থিত ছিলেন জয়া আহসানসহ ছবির দুই পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। হল ভরা দর্শক উপভোগ করেছেন ছবিটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ঢাকার সিনেমা হলে চলছে জয়ার ‘কণ্ঠ’

আপডেট টাইম : ১১:১৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯