ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

শাকিব থাকছেন না , যোগ হলেন সিয়াম

বিনোদন প্রতিবেদক:আয়নাবাজি’ ছবির সফল নির্মাতা অমিতাভ রেজা। তার দ্বিতীয় সিনেমা ‘রিকশা গার্ল’। এরইমধ্যে ছবিটির শুটিং শেষের দিকে রয়েছে। কথা ছিলো ছবির একটি অতিথি চরিত্রে অভিনয় করবেন দেশের শীর্ষ নায়ক শাকিব খান।

ঘোষণার পর থেকেই বেশ নড়েচড়ে বসেছিলেন ঢালিউডের দর্শক অমিতাভ রেজার মতো নন্দিত নির্মাতার ছবিতে শাকিবকে দেখবেন বলে। তবে ছিলো অনেক সংশয়ও। সত্যি কী অতিথি চরিত্রে অভিনয় করবেন শাকিব?

সাধারণত তিনি নিজের চরিত্রের প্রতি একটু বেশিই মনযোগী। তিনি চান তাকে ঘিরেই হবে ছবির গল্প। অতিথি চরিত্রের প্রতি তার আগ্রহ একেবারেই নেই। কখনো তাকে অতিথি চরিত্রে দেখাও যায়নি। অমিতাভ রেজার ছবি বলে অনেকে শাকিব রাজি হবেন ভাবলেও সেটা আর হচ্ছে না।

‘রিক্সা গার্ল’ ছবিতে অভিনয় করছেন না শাকিব, এটাই চূড়ান্ত খবর। সেখানে যোগ দিচ্ছেন নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ।

গণমাধ্যমে আজ এমন খবরই প্রকাশ হয়েছে। জানা গেছে, শিডিউল ফাঁকা না থাকায় শাকিব খানকে নিয়ে যথাসময়ে কাজটি শেষ করতে পারবেন না পরিচালক অমিতাভ রেজা। সেজন্য তিনি ওই চরিত্রে চিত্রনায়ক সিয়াম আহমেদকে যুক্ত করেছেন।

এ প্রসঙ্গে অমিতাভ রেজা গণমাধ্যমে বলেন, ‘শাকিব খান সময় দেবেন দেবেন করেও দিতে পারছেন না। তাই সিয়ামতে নিয়ে কাজটি করছি। তার সঙ্গে কথাবার্তা হয়েছে। সে কাজটি করতে রাজি। খুব দ্রুত দিনক্ষণ ঠিক করে শুটিং শুরু করবো।’
গত এপ্রিলে পাবনায় প্রথম দফায় শুটিং শুরু হয় ‘রিকশা গার্ল’র। এরপর গাজীপুরের বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে রিকশার গ্যারেজ বানিয়ে টানা কয়েকদিন চলে সিনেমার শেষ ভাগের শুটিং।

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখিকা মিতালি পারকিনসের ‘রিকশা গার্ল’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ‘রিক্সা গার্ল’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা চৌধুরী। এছাড়া আরও অভিনয় করছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, নাসির উদ্দিন খান, অ্যালেন শুভ্র, রূপকথা, অশোক বেপারী প্রমুখ।

এরইমধ্যে ছবিটির প্রথম পোস্টার প্রকাশ করেছেন অমিতাভ রেজা। সেটি বেশ আলোচনায় এসেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

শাকিব থাকছেন না , যোগ হলেন সিয়াম

আপডেট টাইম : ০৪:২২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০১৯