ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত ফেনী কম্পিউটার ইনস্টিটিউট সংকটে ভরা নকল গিজার উৎপাদনের দায়ে কারখানা সিলগালা মাত্র ১৮ মাসে হাফেজ হলেন আলহাজ্ব আব্দুল মালেক মাতাব্বর মাদরাসার দুই শিক্ষার্থী নওগাঁয় প্রায় ৮০ বছর পুরানো (বিটিশ) আমলের কবরস্থ দখল করে ফসল চাষের অভিযোগ নজরুলের আদর্শে গড়তে হবে সাম্য ও মানবতার বাংলাদেশ : সংস্কৃতি প্রতিমন্ত্রী কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত ধামইরহাটে ব্রিটিশ আমলের কবরস্থান দখল করে ফসল চাষের অভিযোগ  চট্টগ্রামের রাসমণি ঘাটে আগুনঃ পুড়ল জেলেদের স্বপ্ন, নিঃস্ব প্রায় শতাধিক পরিবার। শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি: মাহ্দী আমিন

এক নিয়মে খতম তারাবিহ পড়ার আহ্বান সারাদেশে

ধর্ম ডেস্ক,সিটিজেন নিউজ: ০৬ মে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে এ দিন সন্ধ্যা থেকেই শুরু হবে রহমতের বার্তাবাহী বরকতময় মাস রমজান। পড়া হবে রাতের নামাজ তারাবিহ।

দেশব্যাপী যেসব মসজিদে খতমে তারাবিহ (তারাবিহ নামাজে পুরো কুরআন তেলাওয়াত) হবে, সেসব মসজিদে একই নিয়মে তারাবিহ পড়ার আহ্বান জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ নিজাম উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে এ আহ্বান জানান। ইসলামিক ফাউন্ডেশনের আহ্বানটি তুলে ধরা হলো-

সারাদেশে সকল মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবিহ পড়ার আহ্বান

পবিত্র রমজান মাসে খতম তারাবিহ পড়ার সময় সারাদেশে সকল মসজিদে একই পদ্ধতি অনুসরণ করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

পবিত্র রমজান মাসে দেশের প্রায় সকল মসজিদে খতম তারাবিহতে পবিত্র কুরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তেলাওয়াত করার রেওয়াজ চালু আছে।

তবে কোনো কোনো মসজিদে এর ভিন্নতা পরিলক্ষিত হয়। এতে কর্ম উপলক্ষে বিভিন্ন স্থানে যাতায়াতকারী মুসল্লিদের পক্ষে ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না।

এ অবস্থায় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে একটি মানসিক অতৃপ্তি ও অতুষ্টি অনুভূত হয়। কুরআন খতমের পূর্ণ সাওয়াব থেকেও তারা বঞ্চিত হন।

এ পরিস্থিতি নিরসনকল্পে পবিত্র রমজান মাসের প্রথম ৬ দিন দেড় পারা হিসেবে ৯ পারা এবং পরবর্তী (৭ম দিন থেকে ২৭তম দিন) ২১ দিনে ১ পারা হিসেবে ২১ পারা তেলাওয়াত করলে ২৭ রমজান রাতে অর্থাৎ পবিত্র লাইলাতুল কদরে কুরআন খতম করা সম্ভবপর হবে।

এর আগে দেশবরেণ্য আলেম-ওলামা ও খতিব-ইমামদের সাথে আলোচনা হলে তারাও এ পদ্ধতিতে খতম তারাবিহ আদায়ের পক্ষে বিজ্ঞ অভিমত দিয়েছিলেন এবং সে মোতাবেক অধিকাংশ মসজিদে এ পদ্ধতি অনুসরণ করা হয়।

এমতাবস্থায়, পবিত্র রমজান মাসে দেশের সকল মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবিহ আদায় অর্থাৎ প্রথম ৬ দিনে দেড় পারা করে এবং পরবর্তী ২১ দিনে প্রতিদিন ১ পারা করে তেলাওয়াতের মাধ্যমে পবিত্র লাইলাতুল কদরে কুরআন খতমের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষে থেকে মসজিদের খতিব-ইমাম, মসজিদ কমিটি, ধর্মপ্রাণ মুসল্লি এবং সংশ্লিষ্ট সকলের নিকট অনুরোধ জানানো যাচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশনের এ আহ্বান দেশের সব ধর্মপ্রাণ মুসলমানের জন্য কুরআন খতমের মাধ্যমে তারাবিহ পড়ার জন্য বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে।

এ পদ্ধতি অনুসরণ করলে যে কোনো মসজিদে নামাজ আদায় করলেই কুরআন খতমের মাধ্যমে তারাবিহ সম্পন্ন করা সম্ভব হবে। আত্মতৃপ্তি ও সাওয়াব লাভ করবে নিয়মিত তারাবিহ আদায়কারী মুমিন মুসলমান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত ফেনী কম্পিউটার ইনস্টিটিউট সংকটে ভরা

এক নিয়মে খতম তারাবিহ পড়ার আহ্বান সারাদেশে

আপডেট টাইম : ০৯:০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯