ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

আগামী ডিসেম্বরের শেষে মুক্তি পাচ্ছে ‘রবিবার’

বিনোদন প্রতিবেদক: কলকাতার নির্মাতা অতনু ঘোষের সিনেমায় দুজনই অভিনয় করেছেন। অতনুর প্রথম ছবি ‘ময়ুরাক্ষী’-তে দেখা গিয়েছিল বুম্বাদা খ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এরপর অতনুর দ্বিতীয় ছবি ‘বিনিসুতোয়’ অভিনয় করেছেন জয়া আহসান।

এবার অতনু প্রথমবারের মতো এক করেছেন দুই বাংলার দুই সুপারস্টার প্রসেনজিৎ ও জয়া আহসানকে। নতুন ছবিটির নাম ‘রবিবার’। সিনেমাটি আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পাবে বলে জানিয়েছেন জয়া।

একটা সম্পর্কের গল্প ও থ্রিলার মিলিয়ে তৈরি হয়েছে ‘রবিবার’। সিনেমায় দেখা যাবে জয়া-প্রসেনজিতের একটা সম্পর্ক ছিল, কিন্তু সেটা ভেঙে যায়। হঠাৎ একদিন রবিবারে তাদের সঙ্গে দেখা হয়। প্রসেনজিৎ অভিনয় করছেন অসীমাভর চরিত্রে, আর জয়ার চরিত্রের নাম সায়নী।

সম্প্রতি সিনেমাটির টিজার প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা ইকো এন্টারটেইনমেন্ট। টিজারের শেষ অংশে প্রসেনজিৎ জয়াকে বলেছেন, আমি ভালো নেই সায়নী, একদম ভালো নেই।

সিনেমার টিজারে প্রশংসায় ভেসেছেন প্রসেনজিৎ, জয়া। এখন শুধুই মুক্তির অপেক্ষা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

আগামী ডিসেম্বরের শেষে মুক্তি পাচ্ছে ‘রবিবার’

আপডেট টাইম : ১২:০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯