ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছুটির দিনে বাড়ল স্বর্ণের দাম, ফের ভরি ২ লাখ ছুঁইছুঁই ‘শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার’ বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয়

গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি ক্যাসিনো অভিযানে: এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: ক্যাসিনো বিরোধী অভিযানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও নথি পাওয়া গেছে, যা আগামী দিনে রাজস্ব বাড়াতে সহায়তা করবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর ভবনে আয়কর মেলা বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ক্যাসিনো বিরোধী অভিযানে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করা হয়। ওইসব হিসাবে গুরুত্বপূর্ণ তথ্য ও নথি পাওয়া গেছে, যা আগামী দিনে রাজস্ব বাড়াতে সহায়তা করবে। তবে যেসব তথ্য পেয়েছি তা জনসমক্ষে বলতে চাচ্ছি না।

দেশের ১৬ কোটি মানুষের মধ্যে চার কোটি মানুষ সামর্থ্যবান উল্লেখ করে তিনি বলেন, এ সামর্থ্যবানদে মধ্যে আয়কর দেন সব মিলিয়ে এক কোটি লোক। আমরা এটি বাড়াতে চাচ্ছি। আগামীতে আয়কর থেকে রাজস্ব আহরণ ৪০ শতাংশ করতে চাই, এ লক্ষ্যেই কাজ করছি।

মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, জর্দা ব্যবসায়ী গাউস মিয়া প্রতিবছর সেরা করদাতা হন। এটি নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। নিয়ম অনুযায়ী কেউ কর দিয়ে সেরা করদাতা হতেই পারেন। তবে আগামীতে এসব বিষয়ে আরও বেশি যাচাই-বাছাই করা হবে।

আয়কর বিবরণী প্রস্তুতকারী অ্যাকাউন্টিং ফার্মগুলোকে শাস্তির আনা হবে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের আয়কর বিবরণী স্বচ্ছতা বাড়াতে অ্যাকাউন্টিং ফার্মগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে কাজ করছি। আগামীতে যেসব ফার্ম কোম্পানি রিপোর্টিংয়ে অনিয়ম করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আয়কর মেলা বিস্তারিত তুলে ধরে জানানো হয়, ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’-এ স্লোগানে ১৪ নভেম্বর থেকে দেশব্যাপী শুরু হবে আয়কর মেলা, চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এর মধ্যে রাজধানীসহ সব বিভাগীয় শহরে সাতদিন, জেলা শহরগুলোয় চারদিন, ৪৮ উপজেলায় দুইদিন এবং ৮ উপজেলায় দিনব্যাপী করমেলা আয়োজন করা হবে। সব মিলিয়ে এবার দেশের ১২০টি স্থানে আয়কর মেলা অনুষ্ঠিত হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ছুটির দিনে বাড়ল স্বর্ণের দাম, ফের ভরি ২ লাখ ছুঁইছুঁই

গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি ক্যাসিনো অভিযানে: এনবিআর চেয়ারম্যান

আপডেট টাইম : ১০:০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯