ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

থ্রিডি অ্যানিমেশন সিনেমা ‘টুমরো’

বিনোদন প্রতিবেদক: জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সচেতনতা তৈরির লক্ষ্যে নির্মিত হয়েছে থ্রিডি অ্যানিমেটেড সিনেমা ‘টুমরো’। সিনেমাটি নির্মাণ করেছেন মোহাম্মদ শিহাব উদ্দিন। এর এনিমেটর ছিলেন মুরাদ আবরার। বাংলাদেশে নির্মিত এই অ্যানিমেটেড সিনেমাটি মুক্তির পথে।

তবে বড় পর্দায় নয়, সিনেমাটি মুক্তি পাচ্ছে দীপ্ত টিভিতে। এই ছবির মুক্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার দীপ্ত টিভিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির পরিচালক কাজী জাহিন হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী, হেড অফ নিউজ ইব্রাহীম আজাদ প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৯ নভেম্বর সন্ধ্যা ৭ টায় দীপ্ত টিভিতে ‘টুমরো’ সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে এবং পরের দিন ৩০ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় পুনঃপ্রচারিত হবে।

কাজী জাহিন হাসান এবং কাজী জিসান হাসান এর প্রযোজিত সিনেমাটির কাহিনি রচনা করেছেন নাসিমুল হাসান ও আহমেদ খান হীরক। ২৫ মিনিট দীর্ঘ এই অ্যানিমেটেড ফিল্মটি বাংলাদেশের সাইকোর স্টুডিওতে ফিল্মটি নির্মিত হয়।

টুমরোর নির্মাতা জানান, অ্যানিমেটেড ফিল্মটি নির্মাণের মূল উদ্দেশ্য শিশু-কিশোরদের কাছে জলবায়ু পরিবর্তনের সংকটকে তুলে ধরা।

সিনেমাটিতে দেখানো হবে, বৈশ্বিক উষ্ণতার প্রভাবে মেরু অঞ্চলের বরফ গলে তলিয়ে যাবে বাংলাদেশসহ আরো অনেক দেশ, ভবিষ্যতের পৃথিবী হবে খুব ভয়ঙ্কর। সেই ভয়ঙ্কর ভবিষ্যতকেই রাতুল নামের এক শিশু দেখে ফেলে অতিপ্রাকৃত চরিত্র ‘বাতাসের বুড়ো’র মাধ্যমে।

যে রাতুল এতদিন প্রকৃতিকে উপেক্ষা করে গেছে সেই রাতুলই এবার ভার নেয় পৃথিবীর ভবিষ্যত বদলাবার। তার সঙ্গী হয় পৃথিবীজুড়ে থাকা হাজারও শিশু-কিশোর। ধীরে ধীরে গড়ে ওঠে জনমত। জীবাশ্ম জ্বালানির ওপর করারোপসহ আরো এমন কিছু করে রাতুলেরা যাতে পৃথিবীর এই মহাদুর্যোগ মোকাবেলা শেষ পর্যন্ত সম্ভব হয়ে ওঠে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

থ্রিডি অ্যানিমেশন সিনেমা ‘টুমরো’

আপডেট টাইম : ০৯:৫৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯