ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

ভারতীয় ওয়েব সিরিজে একসঙ্গে নওশাবা-শিমুল-ইয়াশ

বিনোদন প্রতিবেদক: অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, অভিনেতা শিমুল খান ও চিত্রনায়ক ইয়াশ রোহান এবার একসঙ্গে কাজ করছেন ভারতীয় ওয়েব সিরিজে। কলকাতার শীর্ষস্থানীয় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ‘শ্রী ভেঙ্কটেশ ফিল্মস’র গ্লোবাল ওয়েব প্ল্যাটফর্ম ‘হৈচৈ’-এর জন্য ‘একেন বাবু’ নির্মাণ করা হয়েছে। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন এই তিন শিল্পী। এছাড়াও বাংলাদেশের শহিদুল আলম সাচ্চু ও জিয়াউল হাসান কিসলুও এই ওয়েব সিরিজে আছেন বলে জানা যায়।

এ প্রসঙ্গে অভিনেতা শিমুল খান বলেন, ‘‘একেন বাবু’র নতুন সিজন পরিচালনা করেছেন হৈচৈয়ের জনপ্রিয় সিরিজ ‘আস্তে লেডিস’খ্যাত নির্মাতা অভিজিৎ চৌধুরী। আর গল্প, চিত্রনাট্য, সংলাপ যৌথভাবে লিখেছেন পদ্মনাভ দাসগুপ্ত ও অভিজিৎ চৌধুরী। মূল ও প্রচারণামূলক দৃশ্যধারণ শেষে বর্তমানে এই ওয়েব সিরিজের ডাবিং চলছে। এটায় কাজ করে খুব ভালো একটি অভিজ্ঞতা ছিলো আমার জন্য। বেশ জনপ্রিয় একটি সিরিজে যুক্ত হওয়াটাও ইতিবাচকভাবে দেখছি।’

সিরিজটির এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। নভেম্বরের শেষ দিকে মুক্তি দেয়ার কথা রয়েছে। এই ওয়েব সিরিজটির নাম ভূমিকায় থাকছেন কলকাতার মঞ্চ ও চলচ্চিত্রের তুখোড় অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আয়ূষি তালুকদার, সৌম্য ব্যানার্জি, দেবপ্রিয় বাগচি, পার্থ ব্যানার্জি, কৌশিক গোস্বামী, অরবিন্দ রায় প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

ভারতীয় ওয়েব সিরিজে একসঙ্গে নওশাবা-শিমুল-ইয়াশ

আপডেট টাইম : ১১:০০:০০ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯