ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

সংসদে দাঁড়িয়ে জাতির কাছে ক্ষমা চাইলেন রাঙ্গা

সংসদ প্রতিবেদক:শহীদ নূর হোসেনকে নিয়ে অপ্রীতিকর বক্তব্য দেয়ার জন্য জাতীয় সংসদে দাঁড়িয়ে জাতির কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

আজ বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি বলেন, ‘আমি সবার কাছে করজোড়ে ক্ষমা চাচ্ছি। আমি তিনদিন ধরে জ্বরে ভুগছি। আমার হয়তো ভুলত্রুটি হতে পারে।’

রাঙ্গা বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে প্রতিমন্ত্রী করেছেন। এজন্য তাকে ধন্যবাদ। ’ এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কিছু বলে থাকলে সেজন্যও ক্ষমা প্রার্থনা করেন।

উল্লেখ্য, রোববার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে মহানগর উত্তর শাখার উদ্যোগে ‘গণতন্ত্র দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় নব্বইয়ের দশকের স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় নিহত শহীদ নূর হোসেনকে ‘অ্যাডিকটেড, ইয়াবাখোর’ বলে মন্তব্য করেন মসিউর রহমান রাঙ্গা।

ওইদিন তিনি বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ কাকে হত্যা করলেন। নূর হোসেন কে? নূর হোসেন কে? একটা অ্যাডিকটেড ছেলে। একটা ইয়াবাখোর, ফেন্সিডিলখোর।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

সংসদে দাঁড়িয়ে জাতির কাছে ক্ষমা চাইলেন রাঙ্গা

আপডেট টাইম : ১১:০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯