ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

অস্তিত্ব সংকটে পড়বে বিএনপি : তথ‌্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিএনপিকে জনগণের বিরুদ্ধে রাজনীতি থেকে সরে আসার পরামর্শ দিয়ে তথ‌্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তা না হলে এক সময় বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সুর সম্রাট আলাউদ্দিন খাঁ স্মৃতি ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, ‘বাস্তবতা বিবর্জিত, জনগণের ওপর হামলা করে, তাদের জিম্মি করে বিএনপি যে রাজনীতি করে, তাতে দলটি জিম্মি হয়ে গেছে। এই রাজনীতি পরিহার না করলে বিএনপির পরিধি দিনে দিনে ছোট হবে এবং বিএনপি একসময় অস্তিত্ব সংকটে পড়বে।’

তিনি বলেন, ‘আমরা সেটি চাই না। আমরা চাই, বিএনপি একটি শক্তিশালী দল হিসেবে টিকে থাকুক এবং জনগণের জন্য রাজনীতি করুক। কারণ দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে, শক্তিশালী বিরোধী দল প্রয়োজন। সেজন্যই আমরা চাই, বিএনপি শক্তিশালী হোক।

‘আওয়ামী লীগ থেকে অনেকেই বিএনপিতে আসবে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আসলে তাদের দল থেকে যেভাবে নেতারা পদত্যাগ শুরু করেছেন, এটিকে আড়াল করার জন্য তিনি এ ধরনের বক্তব্য দিয়ে আত্মতুষ্টি পাওয়ার চেষ্টা করছেন।’

মন্ত্রী বলেন, ‘তাদের দল থেকে অনেকেই দল ত্যাগ করেছে। আরো অনেকে দল ত্যাগ করবে। আসলে বিএনপি নেতারা, দল নিয়ে প্রচণ্ড হতাশ। সেখানে নিজের মত প্রকাশের কোনো স্বাধীনতা নেই। এমনকি ফখরুল সাহেবেরও সেখানে মত প্রকাশের স্বাধীনতা নেই। তারা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারে না। সিদ্ধান্ত আসে সমুদ্রের ওপার থেকে। সেই সিদ্ধান্তের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। এই কারণে আজকে বিএনপির এই দশা।’

আয়োজক সংগঠনের সভাপতি কামাল হোসেন মাহমুদের সভাপতিত্বে স্মরণসভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

অস্তিত্ব সংকটে পড়বে বিএনপি : তথ‌্যমন্ত্রী

আপডেট টাইম : ০২:২৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯