ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

২০২০ সালে ২৪ দিন বন্ধ থাকবে সব তফসিলি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: ২০২০ সালে ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে আগামী বছর ২৪ দিন বন্ধ থাকবে সব তফসিলি ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ‘ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন’ বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি বৃহস্পতিবার (১৪ নভেম্বর) চিঠি আকারে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ২০২০ সালে উৎসব ও বিভিন্ন দিবস উপলক্ষে মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর বাইরে ব্যাংক হলিডে উপলক্ষে ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর ব্যাংকে লেনদেন হবে না। সব মিলিয়ে ২০২০ সালে ব্যাংকে ২৪ দিন ছুটি থাকবে।

বাংলাদেশে ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী বছরের ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস, ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ২১ এপ্রিল শবেবরাত, ১ মে মে দিবস, ৬ মে বুদ্ধ পূর্ণিমা, ২১ মে শবেকদর, ২২ মে জুমাতুল বিদা, ২৪, ২৫ ও ২৬ মে ঈদুল ফিতর, ১ জুলাই ব্যাংক হলিডে, ৩১ জুলাই, ১ ও ২ আগস্ট ঈদুল আজহা, ১১ আগস্ট জন্মাষ্টমী, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ৩০ আগস্ট আশুরা, ২৬ অক্টোবর দুর্গাপূজা, ৩০ অক্টোবর ঈদে মিলাদুন্নবী, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন) এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।

ধর্মীয় বিভিন্ন দিবস উপলক্ষে আগামী বছরের ছুটির তারিখ নির্ধারণ করে দেয়া হলেও চাঁদ দেখার ওপর এটি পরিবর্তন হতে পারে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

২০২০ সালে ২৪ দিন বন্ধ থাকবে সব তফসিলি ব্যাংক

আপডেট টাইম : ০৯:১৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯