ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

বিয়ে করলেন কণ্ঠশিল্পী কিশোর দাশ

বিনোদন প্রতিবেদক: বিয়ে করলেন কণ্ঠশিল্পী কিশোর দাশ। কিশোরগঞ্জের মেয়ে স্নিগ্ধা দাশের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন এই গায়ক । বৃহস্পতিবার রাতে রাজধানীর লেডিস ক্লাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ছাড়াও মিডিয়ার শিল্পী-কুশলীরা।

কিশোর বলেন, ‘পারিবারিকভাবে আমাদের বিয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে। নতুন জীবন শুরু করলাম। সবাই আমাদের দাম্পত্য জীবনের জন্য আশীর্বাদ করবেন।’

বিয়ের আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন নকীব খান, তপন চৌধুরী, সামিনা চৌধুরী, প্রিন্স মাহমুদ, রবি চৌধুরী, শওকত আলী ইমন, মাহমুদ জুয়েল, আসিফ, ধ্রুব গুহ, কৌশিক হোসেন তাপস, শফিক তুহিন, বালাম, কণা, প্রতীক হাসান, জয় শাহরিয়ার, জুয়েল মোর্শেদ জু, মাহাদী, এলিটা, রাজীব, নিশিতা, মেহরাব, সালমা, মুহিন, পুলক, পুতুল, সাব্বির, রন্টি, পারভেজ, লিজা, রাফাত, নিশিতা, ইমরান, কোনাল, পরাণ, অনুপমা মুক্তি, কর্ণিয়া, পূজা, সারোয়ার শুভ প্রমুখ।

আরও ছিলেন উপস্থাপক আনজাম মাসুদ, ফারহানা নিশো ও সামিয়া আফরিন, অভিনেত্রী জেনী, নির্মাতা ইজাজ খান স্বপন, তানভীর খান, গীতিকবি জাহিদ আকবর, রবিউল ইসলাম জীবন, সোমেশ্বর অলি প্রমুখ।

নতুন দম্পতিকে শুভেচ্ছা জানাতে আসেন সংগীত প্রযোজকদের সংগঠন এমআইবি’র সভাপতি একেএম আরিফুর রহমান, মহাসচিব এসকে সাহেদ আলী পাপ্পু, জহিরুল ইসলাম সোহেল, আনোয়ার হোসেন, কচি আহমেদ, মাজহারুল ইসলাম প্রমুখ।

কিশোর জানান, আগামী ১৮ নভেম্বর বিয়ের আরেকটি আনুষ্ঠান হবে তার জন্মস্থান চট্টগ্রামে।

উল্লেখ্য, ২০০৬ সালে এনটিভির তুমুল জনপ্রিয় রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান’ থেকে পরিচিত হয়ে ওঠেন কিশোর। তার নিজের কণ্ঠ-সুর-সংগীতে প্রকাশিত গানের সংখ্যা শতাধিক। তার গাওয়া অন্যতম জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘বনলতা সেন’, ‘এ হৃদয় করে তোর সাধনা’, ‘আকাশ বাতাস সাক্ষি রেখে’, ‘তোমাকে ভালোবাসি বলেছি বহুবার’, ‘লাগে কলিজাতে টান’, ‘যাচ্ছ দূরে যাও তুমি’ প্রভৃতি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

বিয়ে করলেন কণ্ঠশিল্পী কিশোর দাশ

আপডেট টাইম : ০২:৫৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯