ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

দ্বিতীয় দিনের ফোকফেস্ট

বিনোদন প্রতিবেদক: লোকসংগীতে আবেদন কখনোই ফুরিয়ে যায় না। হাজার বছর পরও এসব গানের আবেদন বরং বেড়েই চলেছে। সব বয়সের মানুষের কাছে সমান জনপ্রিয় এই ভাটি অঞ্চলের গান।

দেশের লােকগান বিশ্ব দরবারে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ সাল থেকে প্রতি বছর আয়োজিত হয়ে আসছে এশিয়ার সবচেয়ে বড় লােকসংগীতের উৎসব। ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ নামের এই উৎসব চলতি বছরও অনুষ্ঠিত হচ্ছে।

উৎসবের পঞ্চম আসরের পর্দা উঠছে গতকাল ১৪ নভেম্বর। চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত রাজধানীর আর্মি স্টেডিয়ামে চলা এই উৎসবে দর্শকরা উপভােগ করবেন দেশ-বিদেশের সেরা লােকসংগীত শিল্পীদের শেকড়সন্ধানী গান।

আজ শুক্রবার উৎসবের দ্বিতীয় দিন বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন বাংলাদেশের মালেক কাওয়াল, ম্যাজিক বাউলিয়ানার কামরুজ্জামান রাব্বি ও শফিকুল ইসলাম। শিল্পী শফিকুল ইসলাম ও কামরুজ্জামান রাব্বি ২০১৬ সালে সান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘বাউলিয়ানা’ থেকে পরিচিতি পান।

শিল্পী শফিকুল ইসলাম অল্প বয়সে গান করে সবার প্রিয় হয়েছে। অন্যদিকে ‘আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো’ গানটি গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া শিল্পী কামরুজ্জামান রাব্বি।

দ্বিতীয় দিনের আরও গাইবেন লোকসংগীত, বাউল ও সুফি গানের শিল্পী ফকির শাহাবুদ্দিন। গায়ক ছাড়াও তিনি একজন গীতিকার, সুরকার এবং সংগীত গবেষক। গ্রামে গ্রামে ঘুরে পঁয়তাল্লিশ হাজারের মতো বাউল গান সংগ্রহ করেছেন।

আরও থাকছেন কাজল দেওয়ান। তার বাবা প্রখ্যাত বাউল আবদুর রাজ্জাক দেওয়ানের হাত ধরে বাউল গান শুরু করেন বাউলশিল্পী কাজল দেওয়ান। প্রায় ৩০০ অডিও অ্যালবাম প্রকাশ হয়েছে তার। পালাগান ও লোকসংগীতকে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছেন তিনি।

দ্বিতীয় দিনের অন্যতম আকর্ষণ পাকিস্তানের হিনা নাসরুল্লাহ ও মালির হাবিব কইটে অ্যান্ড বামাদা। হিনা নাসরুল্লাহ তার সুরেলা কণ্ঠের জন্য পরিচিত। কোক স্টুডিওর মাধ্যমে পেয়েছেন ব্যাপক পরিচিতি। মূলত সুফি ঘরানার গান করেন হিনা। উর্দুর পাশাপাশি সিন্ধি ও সারাইকি ভাষায়ও গান করেন তিনি।

অন্যদিকে মালির লোকসংগীতের জীবন্ত কিংবদন্তি বলা হয় হাবিব কইটেকে। নব্বইয়ের দশকের শুরুতে তার প্রথম অ্যালবাম মুসো কো বিশ্বব্যাপী সংগীতপ্রেমীদের দৃষ্টি কাড়ে। দুই যুগেরও বেশি সময় ধরে তিনি সংগীতাঙ্গন মাতিয়ে রেখেছেন। ১৯৯৪ সাল থেকে তিনি নিজের ব্যান্ড বামাদাকে নিয়ে বিশ্বজুড়ে প্রায় ১ হাজার ৭০০ কনসার্টে গান করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

দ্বিতীয় দিনের ফোকফেস্ট

আপডেট টাইম : ০৩:০০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯