ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

অযোগ্য, নিষ্ক্রীয়রা বাদ পড়বে, এতে বিচলিত হওয়ার কিছু নেই: এলডিপি মহাসচিব

লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি মহাসচিব ড. রেদোয়ার আহমেদ বলেছেন, এলডিপি থেকে বাদ পড়ার পর কে কোন দল করবে এটা তাদের ব্যক্তিগত বিষয়। এ নিয়ে এলডিপি চিন্তিত নয়। এলডিপির প্রেসিডেন্ট মহাসচিবসহ প্রেসিডিয়াম সদস্যরা মিটিং করেই নিষ্ক্রীয়দের কমিটিতে না রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। অযোগ্য, নিষ্ক্রীয়রা এলডিপি থেকে বাদ পড়বে, এতে বিচলিত হওয়ার কিছু নেই।

তিনি আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেন।

রেদোয়ান আহমেদ বলেন, এলডিপি থেকে সাবেক তিনজন সংসদ সদস্য মনোনয়ন না পেয়ে হতাশা থেকে দলত্যাগ করছেন ২০১৮ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে। জোটগত ভাবে নির্বাচনে অংশ নেওয়ায় সবাইকে নমিনেশন দেওয়া সম্ভব হয়নি। কারণ এরা দীর্ঘ ১২ বছরেও তাদের এলাকায় কোন ওয়ার্ড এমনকি ইউনিয়ন কমিটিও করতে পারেনি।

রেদোয়ান আহমেদ বলেন, আমার প্রসঙ্গে কিছু সংবাদ মাধ্যমে বলা হয়েছে সুযোগ পেলে আমি বিএনপিতে যোগ দিবো যা মনগড়া বক্তব্য। এর কোন ভিত্তি নেই।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

অযোগ্য, নিষ্ক্রীয়রা বাদ পড়বে, এতে বিচলিত হওয়ার কিছু নেই: এলডিপি মহাসচিব

আপডেট টাইম : ০৭:২৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯