ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

কাজল দেওয়ান শহরকে শোনালেন গ্রামের গান

বিনোদন প্রতিবেদক: জীবনরে জীবন ছাড়িয়া না যাও মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে।’ অনেক বছর ধরে এই গান শুনে আসছে কোটি কোটি শ্রোতা। কতো ভেসেছেন চোখের জলে। ফোক ফেস্টের দ্বিতীয় দিনে এই গান শুনিয়ে দর্শকের মনে ঝড় তুলেছেন কাজল দেওয়ান।

মঞ্চে এসে তিনি বলেন, আমি গ্রামের মানুষ। গ্রামের গান গাই। আজ শহরের মানুষকে শোনাবো আমার গ্রামের গান।

দেশের লােকগান বিশ্ব দরবারে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ সাল থেকে প্রতি বছর আয়োজিত হয়ে আসছে এশিয়ার সবচেয়ে বড় লােকসংগীতের উৎসব। ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ নামের এই উৎসব চলতি বছরও অনুষ্ঠিত হচ্ছে। উৎসবের পঞ্চম আসরের পর্দা উঠেছে গতকাল ১৪ নভেম্বর। আজ ফোক ফেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় পরিবেশনা ছিলো কাজল দেওয়ানের।

ক্ষুদে বাউল শফিকুল ইসলামের গান দিয়ে শুরু হয় ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট ২০১৯-এর দ্বিতীয় দিনের আয়োজন।

শফিকুল মঞ্চ ছাড়তেই লোকসংগীতশিল্পী কামরুজ্জামান রাব্বি উঠেন মঞ্চে। তার পরিবেশেনার পর আসেন বাংলাদেশের লোক গানের গায়ক কাজল দেওয়ান।

মঞ্চে উঠে কাজল গাইলেন, দিন ফুরাইলেই ভাইঙ্গা যাইবো এই রঙ্গের মেলা, এর পর একে একে গেয়ে শোনান, পিড়িতের বাজার ভালো না, আমায় এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, আমি তোর পিড়িতের দিওয়ানা রে দিওয়ানা।
গানের মাঝে মাঝে গানের মর্মকথাও তুলে ধরেন কাজল দেওয়ান। তার কথাগুলোগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকেন উপস্থিত শ্রোতারা।

কাজল দেওয়ান গেয়ে শোনান তার বাবার গওয়া গান জীবন রে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে, না না আজ আমার মন ভালো না।

কাজল দেওয়ানের গানে বিরহের কাতর হয় উপস্থিত দর্শক শ্রোতা।

বাউলশিল্পী কাজল দেওয়ানের জন্ম ১৯৬৮ সালে ঢাকার কেরানীগঞ্জে। বাবা প্রখ্যাত বাউল মাতাল কবি আবদুর রাজ্জাক দেওয়ানের হাত ধরে বাউলগান শুরু করেন। প্রায় ৩০০ অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। পালাগান ও লোকসংগীতকে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছেন কাজল দেওয়ান।

কাজল দেওয়ানের পর সঙ্গীত পরিবেশন করবেন-বাংলাদেশের ফকির শাহাবুদ্দিন, পাকিস্তানের হিনা নাসরুল্লাহ ও মালির হাবিব কইটে অ্যান্ড বামাদা।

প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে উৎসব চলছে রাত ১২টা পর্যন্ত। বাংলাদেশসহ ছয় দেশের দুই শতাধিক শিল্পী অংশ নিচ্ছে এবারের উৎসবে। ২০১৫ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’। শনিবার শেষ হবে এবারের উৎসব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

কাজল দেওয়ান শহরকে শোনালেন গ্রামের গান

আপডেট টাইম : ১২:০২:০০ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯