ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত

ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছে দুদক কর্মকর্তারা

বিশেষ প্রতিবেদক: ভারতের গুজরাট ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটিতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকতারা। ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার বিশ্বদীপ দে কর্তৃক প্রেরিত এক পত্রের মাধ্যমে দুদক বিষয়টি নিশ্চিত হয়েছে। দুদকের একটি দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ভারতীয় দূতাবাসের ওই পত্রে বলা হয়েছে, দুর্নীতির অভিযোগ তদন্ত এবং অপরাধীদের প্রসিকিউট করার জন্য এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আগামী বছরের শুরুতেই প্রশিক্ষণের স্লটসহ বিস্তারিত কর্মসূচি জানানো হবে এবং কর্মকর্তারা আগামী বছরের এপ্রিল মাস থেকেই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত কমিশনের অনুমোদনক্রমে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের নিকট এক পত্রের মাধ্যমে দুদক কর্মকর্তাদের দুর্নীতি দমন, প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ভারতে বিশেষ প্রশিক্ষণ আয়োজনের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

এ বিষয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দুদক কর্মকর্তা-কর্মচারীদের দেশ-বিদেশে বহুমাত্রিক প্রশিক্ষণের মাধ্যমে তাদের সক্ষমতা আরও বৃদ্ধিতে কাজ করছে কমিশন। এছাড়া ফরেনসিকের ওপরে বিশেষায়িত একটি বিশ্ববিদ্যালয়ে দুদক কর্মকর্তাদের প্রশিক্ষণ তাদের ডিজিটাল তদন্তের জ্ঞান ভান্ডার আরও সমৃদ্ধ করবে। অপরাধ ও অপরাধী চিহ্নিতকরণে ফরেনসিক জ্ঞান অত্যন্ত জরুরি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছে দুদক কর্মকর্তারা

আপডেট টাইম : ০৯:৪১:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯