ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

‘দুর্নীতিমুক্ত দেশ পরিচালনার সামর্থ্য শুধু জাতীয় পার্টির রয়েছে:জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক: দেশের মানুষ মনে করে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতিমুক্তভাবে দেশ পরিচালনার সামর্থ্য একমাত্র জাতীয় পার্টির রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

রোববার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের অফিসে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

জি এম কাদের বলেন, দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। মানুষের আশা জাতীয় পার্টি আরও শক্তি অর্জন করে দেশের মানুষের ভাগ্যোন্নয়নে অবদান রাখবে। দেশের বড় তিনটি রাজনৈতিক শক্তির মধ্যে জাতীয় পার্টি হলো জনসাধারণের আস্থার প্রতীক।

জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি হচ্ছে জাতীয় পার্টির অন্যতম শক্তি। আগামী দিনের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে স্বেচ্ছাসেবক পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, সাধারণ মানুষ দেশের রাজনৈতিক শূন্যতা ও সামাজিক অস্থিরতায় বিকল্প শক্তি হিসেবে জাতীয় পার্টিকেই প্রত্যাশা করে। কারণ, জাতীয় পার্টির দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টির সমর্থকগোষ্ঠী রয়েছে।

জাতীয় সেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক লিয়াকত হোসেন খোকা এমপির সভাপতিত্বে মতবিনিময় সভা পরিচালনা করেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মো. বেলাল হোসেন। এতে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, যুগ্ম দফতর সম্পাদক এম. এ. রাজ্জাক খান।

স্বেচ্ছাসেবক পার্টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- আবু সাঈদ স্বপন, গোলাম মোস্তফা, সৈয়দ মনিরুজ্জামান, মনিরুজ্জামান টিটু, মাহমুদুর রহমান মাসুম, শাহজাহান মিয়া, নাসির উদ্দিন হাওলাদার, শিবলু নোমান, কনক আহমেদ, খলিলুর রহমান বাবু, ইদি আমিন অ্যাপোলো, নুরুজ্জামান, আলমগীর হোসেন, হাফেজ মাহমুদুল আনোয়ার ও রুবেল ব্যাপারী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

‘দুর্নীতিমুক্ত দেশ পরিচালনার সামর্থ্য শুধু জাতীয় পার্টির রয়েছে:জি এম কাদের

আপডেট টাইম : ১১:৫১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯