ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

তাসকিনের সঙ্গে অভিনয়ে ফিরলেন শখ

বিনোদন প্রতিবেদক: এক সময় প্রায় সব টিভি চ্যানেলেই দেখা মিলতো তার। কখনো বিজ্ঞাপনে, কখনো বা নাটক-টেলিছবিতে অভিনয় করে থাকছেন আলোচনায়। তিনি মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। অবাক করা ব্যাপার হলো দীর্ঘদিন ধরেই কোনো খবরে ছিলেন না তিনি।

প্রায় দেড় বছরের বিরতি শেষে গত জুলাই মাসে শেখ সেলিমের পরিচালনায় ‘সামচু ভাই সংসারী হতে চায়’ ও ‘অহঙ্কার’ নামের দুইটি নাটকে অভিনয় করেছিলেন শখ নাটক দু’টিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন জাহিদ হাসান ও নোবেল। এরপর আর কোনো নাটকে দেখা মেলেনি তার।

শখের ভক্তদের জন্য সুখবর হলো আবারও অভিনয়ে ফিরেছেন তিনি। মঙ্গলবার উত্তরায় একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন শখ। নাটকটি পরিচালনা করছেন ময়ূখ বারী। নাটকটিতে শখের বিপরীতে অভিনয় করছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা তাসকিন রহমান।

এই প্রসঙ্গে নির্মাতা ময়ূখ বারী বলেন, ‘নতুন নাটকের শুটিং করছি। গতকাল শুটিংয়ে অংশ নিয়েছেন শখ। আজকেও শুটিং চলছে তাসকিন অভিনয় করছেন। আরেকদিন শুটিং করলে নাটকটির কাজ শেষ হয়ে যাবে।’ নির্মাতা জানালেন, আসছে রোজার ঈদে একটি টিভি চ্যানেলে ঈদের নাটক হিসেবে প্রচার করা হবে এটি।

২০০২ সালে শিশুশিল্পী হিসেবে অভিনয়ের ভুবনে পা রাখেন শখ। তার অভিনীত প্রথম নাটক ‘স্বাক্ষর’। প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন ‘অদ্ভুতুড়ে’ নাটকে। এরপর ‘এফএনএফ’, ‘ফিফটি ফিফটি’,‘দিবারাত্রি খোলা থাকে’, ‘রঙ’সহ বেশ কিছু নাটকে অভিনয় করে সবার নজরে আসেন তিনি। পাশাপাশি বিজ্ঞাপনের মডেল হয়েও দারুণ প্রশংসিত হন শখ।

২০১০ সালে ‘বল না তুমি আমার’ সিনেমা দিয়ে পা রাখেন বড়পর্দায়। এমবি মানিকের পরিচালনায় তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। ২০১৫ সালের ৭ জানুয়ারি শখ ও নিলয় বিবাহবন্ধনে আবদ্ধ হন। আর ২০১৭ সালের মাঝামাঝিতে বিচ্ছেদ হয় তাদের। এরপর নিলয়কে নিয়মিত অভিনয়ে পাওয়া গেলেও শখ অভিনয় থেকে দূরে সরে যান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

তাসকিনের সঙ্গে অভিনয়ে ফিরলেন শখ

আপডেট টাইম : ০২:১৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯