ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

বুবলীর আজ শুভ জন্মদিন

বিনোদন ডেস্ক:সংবাদ পাঠিকা ঢাকাই সিনেমার নায়িকা হয়ে কোটি দর্শকের মন জয় করে নিয়েছেন। দেশের নাম্বার ওয়ান শাকিব খানের বিপরীতে ২০১৬ সালে ঈদুল আজহায় একসঙ্গে দুটি ছবি দিয়ে অভিষেক তার। মন্দার বাজারে ‘বসগিরি’ ও ‘শুটার’ ছবি দুইটায় ব্যবসা সফল হয়েছিল।

এরপর ‘সুপারহিরো’ ও ‘চিটাগাংইয়া পোলা নোয়াখাইল্লা মাইয়া’, ‘রংবাজ’ একে এসে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ১১টি সিনেমায় অভিনয় করেছেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন চিত্রনায়িকা বুবলী। আজ ২০ নভেম্বর সেই জনপ্রিয় নায়িকা জন্মদিন।

সম্প্রতি বুবলী চুক্তিবদ্ধ হয়েছেন সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ নামের একটি সিনেমায়। এই সিনেমায় তার নায়ক নিরব। এই প্রথম শাকিব খান ছাড়া অন্য কোনো নায়কের বিপরীতে দেখা যাবে তাকে।

কীভাবে কাটবে বুবলীর এবারের জন্মদিনটা? বুবলী জানান, প্রতি বছরের মতো এবারও নিজের মতো করেই জন্মদিনটা কাটাবেন তিনি। এদিকে ঘড়ির কাঁটা রাত ১২টা ছুঁতেই ভক্তরা শুভেচ্ছা জানাতে শুরু করেছেন তাকে।

বুবলী বলেন, ‘আমার জন্মদিনটা আমি আমার নিজের মতো করে কাটাই। পরিবারের সবার সঙ্গে বাসায় উদযাপন করি, মসজিদে মিলাদ দেওয়া হয়, আর এতিমদের খাওয়ানো হয়। বরাবরই এমনই করি। এবারও এভাবেই কাটছে।’

বুবলী আরও বলেন, ‘জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্খিদের কাছে অনেক ভালোবাসা পাই। সবাই আমার জন্য দোয়া করবেন সামনে যেন আরও ভালো চলচ্চিত্র উপহার দিতে পারি। সবার ভালোবাসা আর দোয়ায় সামনের দিকে এগিয়ে যেতে চাই।’

উল্লেখ্য, ঢাকাতেই তার জন্ম এবং বেড়ে ওঠা চিত্রনায়িকা বুবলীর। বাবা আবুল কাশেম ও মা জেসমিন আক্তারের চার সন্তানের মধ্যে তৃতীয় তিনি। বড় বোন নাজনীন মিমি একটা সময় গান করলেও বর্তমানে স্বামী সংসার নিয়ে ব্যস্ত।

মেজো বোন শারমিন সুইটি একুশে টিভিতে সংবাদ পাঠিকা হিসেবে কাজ করছেন দীর্ঘদিন। ছোট ভাই জাহিদ হাসান আকাশ ব্যস্ত পড়াশোনা নিয়ে।

শৈশব থেকেই পড়াশোনায় মেধাবী বুবলীর প্রথম বিদ্যাপীঠ উদয়ন স্কুল অ্যান্ড কলেজ। তিনি এইচএসসি পাস করেন উত্তরা উইমেন কলেজ থেকে। সেখান থেকেই অর্থনীতিতে অনার্স শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছেন। এখন সিনেমায় বুবলীর স্বপ্ন। সিনেমার সঙ্গেই কাটে তার একেকটা দিন। দর্শকের ভালোবাসায় সিক্ত হয়ে আরও বহুদূর পথ চলতে চান এই নায়িকা।

শুভ জন্মদিন বুবলী। আজ বুবলীর জন্মদিনে সিটিজেন নিউজের পক্ষ থেকেও তার প্রতি রইলো জন্মদিনের শুভেচ্ছা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

বুবলীর আজ শুভ জন্মদিন

আপডেট টাইম : ০২:২৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯