ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

শেখ হাসিনাকে ধন্যবাদ জানালেন সৌরভ গাঙ্গুলি

ক্রীড়া প্রতিবেদক: আয়োজনের পরিকল্পনাটা ছিল আগে থেকেই। ইডেনে ঐতিহাসিক দিবারাত্রির টেস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়ে রেখেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলি। প্রধানমন্ত্রী তাতে সম্মতিও জানান।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শেখ হাসিনার হাত ধরেই হয়েছে ইডেন গার্ডেনসের এই গোলাপি টেস্টের উদ্বোধন। এ সময় তার সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইডেন গার্ডেনসের ঐতিহাসিক ঘণ্টা বাজিয়ে টেস্ট ম্যাচের উদ্বোধন ঘোষণা করেন দুই বাংলার নেত্রী। এসময় তাদের পাশেই ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। এছাড়া কলকাতা ক্রিকেটে অ্যাসোসিয়েশনের কর্তারাও উপস্থিত ছিলেন।

এমন এক আয়োজনে উপস্থিত থাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আলাদা করে ধন্যবাদ জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। আজ শুক্রবার রাতে প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে একটি স্মারকও তুলে দেন তিনি।

এসময় ভারতীয় ক্রিকেট লিজেন্ড শচিন টেন্ডুলকার এবং বাংলাদেশ তথা উপমহাদেশের কোকিলকন্ঠী শিল্পী রুনা লায়লা এবং বিসিবি সভাতি নাজমুল হাসান পাপনকেও শুভেচ্ছা জানান সৌরভ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

শেখ হাসিনাকে ধন্যবাদ জানালেন সৌরভ গাঙ্গুলি

আপডেট টাইম : ১০:৩৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯