ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা

ইলিয়াস কাঞ্চনকে অপমানের প্রতিবাদে রাস্তায় শিল্পীরা

বিনোদন প্রতিবেদক: ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তার অভিনীত বেদের মেয়ে জোসনা সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে ইতিহাস হয়ে আছে ইন্ডাস্ট্রিতে। ১৯৯৩ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারার মৃত্যুর পর থেকে তিনি নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে আসছেন তিনি।

এই সামাজিক আন্দোলনকে তিনি বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছেন। দেশবাসীকে করেছেন সচেতন। রাষ্ট্রকে দিয়েছেন অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ। সেই প্রেক্ষিতে রাষ্ট্র তাকে একুশে পদকে সম্মানিত করেছে। প্রিয় মানুষটির ওপর পরিবহন শ্রমিকদের নোংরা ভাষায় অপমান ও হামলার হুমকিতে ক্ষেপেছেন চলচ্চিত্রের মানুষেরা।

ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানাতে আজ দুপুর ১২টায় এফডিসির গেটের সামনে মানববন্ধন করছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৮টি সংগঠন। এখানে উপস্থিতে হয়েছে চলচ্চত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার,পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

১৮ সংগঠনের অন্তর্ভুক্ত বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক, শিল্পী, নৃত্যশিল্পী, চিত্রগ্রাহক, ফাইট ডিরেক্টর, সহকারী পরিচালকদের সমিতিগুলোর প্রতিনিধিরাও উপস্থিত হন মানবন্ধনে। ইলিয়াস কাঞ্চনের নিরাপদ সড়ক চাই সংগঠনের পক্ষ থেকে উপস্থিত হন লিটন আরশাদ।

মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের সব সংগঠনের পক্ষ থেকে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রতি অসম্মানজনক আচরণের তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। সেই সঙ্গে জনস্বার্থে জাতীয় সড়ক নিরাপত্তা আইন ২০১৮ এর পূর্ণ বাস্তবায়ন চাই আমরা।’

তিনি আরও বলেন, ইলিয়াস কাঞ্চন দীর্ঘ ২৭ বছর একা একা লড়াই করে চলছেন তিনি দেশের মানুষের নিরাপদ জীবনের জন্য। তার প্রতি অপমান মেনে নেয়া যায় না!’
মুশফিকুর রহমান গুলজার আরও বলেন, ‘কাঞ্চন সাহেব রাষ্ট্রকে সুপারিশ করেছেন কী কী নিয়ম ও আইন করতে পারলে দেশের সড়ক দুর্ঘটনা কমবে বা সড়কে মৃত্যুর মিছিল থামবে। সরকার সেই আইন বাস্তবায়ন করবে রাষ্ট্রের প্রয়োজনে। এখানে ইলিয়াস কাঞ্চনকে কেন অশালীন ভাষায় গালি দেয়া হচ্ছে। তার ছবিতে কুরুচিপূর্ণ কথা লেখা হচ্ছে। এটা অন্যায়। যারা করছেন তাদের প্রতি আমাদের ঘৃণা ও প্রতিবাদ।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

ইলিয়াস কাঞ্চনকে অপমানের প্রতিবাদে রাস্তায় শিল্পীরা

আপডেট টাইম : ০৩:৪০:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯