ঢাকা ১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ইলিয়াস কাঞ্চনের আন্দোলন নিয়ে যা বললেন মিশা সওদাগর

বিনোদন প্রতিবেদক:‘আমাদের বড় ভাই, একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ইলিয়াস কাঞ্চন সাহেব একই সঙ্গে একজন নায়ক, প্রযোজক ও গবেষক। দীর্ঘদিন থেকে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন করছেন তিনি। সাধারণ মানুষের জন্য কিছু করার চেষ্টা করে আসছেন। নতুন যে সড়ক আইন হয়েছে, এতে তার বিশেষ অবদান আছে।

তথাকথিত কিছু শ্রমিককে যারা ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে রাস্তায় নামিয়ে নাচাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, মনে রাখবেন ইলিয়াস কাঞ্চন মানুষের নিরাপত্তার জন্য রাস্তায় নেমেছেন। তিনি ব্যক্তিগত কোনো ফায়দার জন্য রাস্তায় নামেননি।’ কথাগুলো বলছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।

আজ সোমবার দুপুর ১২টায় বিএফডিসি গেটের সামনে মানববন্ধনের আয়োজন করে চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৮টি সংগঠন। এ সময় বক্তব্য রাখেন মিশা সওদাগর। তিনি বলেন, ‘ইলিয়াস কাঞ্চন সম্মানিত ব্যক্তি। গত দুই যুগের বেশি সময় ধরে বাংলার সড়ককে নিরাপদ করতে নিরলস সংগ্রাম করে যাচ্ছেন। এজন্য তাকে স্যালুট জানাই। আমরা শিল্পী সমাজ ইলিয়াস কাঞ্চনের পাশে আছি। তিনি ন্যায়ের পক্ষে কাজ করে যাচ্ছেন। প্রয়োজন হলে আমরা রাস্তায় নামব।’

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানসহ চলচ্চিত্র নির্মাতা ও শিল্পীরা।

এছাড়া ১৮ সংগঠনের অন্তর্ভুক্ত বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক, শিল্পী, নৃত্যশিল্পী, চিত্রগ্রাহক, ফাইট ডিরেক্টর, সহকারী পরিচালক সমিতির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। ইলিয়াস কাঞ্চনের নিরাপদ সড়ক চাই সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন লিটন আরশাদ।

১৯৯৩ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারার মৃত্যুর পর থেকে তিনি নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে আসছেন। এই সামাজিক আন্দোলনকে তিনি বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছেন। দেশবাসীকে করেছেন সচেতন। রাষ্ট্রকে দিয়েছেন অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ।

এই আন্দোলন নিয়ে ইলিয়াস কাঞ্চনকে বিভিন্ন সময় শ্রমিকদের তোপের মুখে পড়তে হয়েছে। নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে কয়েক দিন আগে উত্তাল হয়েছিল দেশের পরিবহন শ্রমিকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিয়াস কাঞ্চনের ছবি সম্বলিত কুরুচিপূর্ণ ব্যানার এবং কুশপুত্তলিকায় জুতার মালা পরানো হয়। এ ঘটনার প্রতিবাদ এবং জাতীয় সড়ক নিরাপত্তা আইন-২০১৮ এর পূর্ণ বাস্তবায়নে মানববন্ধনের আয়োজন করে চলচ্চিত্র পরিবার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ইলিয়াস কাঞ্চনের আন্দোলন নিয়ে যা বললেন মিশা সওদাগর

আপডেট টাইম : ১১:৪০:৩১ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯