ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

এক ল্যাপটপে দুই মনিটর!

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ল্যাপটপে মনিটর তো রয়েছেই। কেমন হয় যদি কি-বোর্ডের সামনের অংশেও আরো একটি মনিটর থাকে? বাংলাদেশের বাজারে এমন এক ল্যাপটপ উন্মুক্ত করেছে আসুস।

আসুস জেনবুক ডুয়ো এবং জেনবুক প্রো ডুয়ো দুটি সংস্করণের এমন ল্যাপটপ বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।

কি-বোর্ডের সামনের অংশের সেকেন্ডারি টাচস্ক্রিন মনিটরকে আসুস বলছে স্ক্রিনপ্যাড প্লাস। আসুসের দাবি ‘ল্যাপটপ অফ টুমরো’ ল্যাপটপটির মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর, ডিজিটাল আর্টিস্ট এবং মাল্টিটাস্কিংয়ে দিবে নতুন ধারা। টাচ ডিস্প্লে এবং স্টাইলাস পেন থাকায় মাল্টিটাস্কিং, ছবি আকা কিংবা ডিজিটাল আর্ট হবে আরো সহজ।

আসুস জেনবুক প্রো ডুয়ো এবং জেনবুক ডুয়ো দুটি ল্যাপটপের চার ধরনের সংস্করণ আছে। সর্বোচ্চ মানের জেনবুক প্রো ডুয়ো সংস্করণটিতে আছে ইন্টেল কোর আই নাইন প্রসেসর। এছাড়া আসুস জেনবুক ডুয়োতে আছে দশম প্রজন্মনের ইন্টেল কোর আই সেভেন এবং কোর আই ফাইভ প্রসেসর। সর্বোচ্চ ৩২ জিবি র‍্যাম ধারনক্ষমতা সমর্থিত এই ল্যাপটপে অতিরিক্ত জিপিইউ হিসেবে আছে এনভিডিয়া আরটিএক্স ২০৬০ এবং সর্বনিম্ন মডেলে আছে এমএক্স২৫০ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। এছাড়া স্টোরেজ হিসেবে আছে ১ টেরাবাইট হাই স্পিড পিসিআইই এসএসডি সুবিধা।

১৫.৬ ইঞ্চ ফোর-কে ওএলইডি টাচস্ক্রিন ডিস্প্লের আসুস জেনবুক প্রো ডুয়োতে দেয়া হয়েছে সর্বোচ্চ পর্যায়ের কুলিং সুবিধা যাতে করে ভিতরকার যন্ত্রাংশগুলো ঠান্ডা রাখতে সহায়তা করবে। অন্যদিকে ১৪ ইঞ্চ এলইডি ফুলএইচডি টাচস্ক্রিন সমর্থিত জেনবুক ডুয়োতে দেয়া হয়েছে অপেক্ষাকৃত পাতলা একটি গড়ন এবং উন্নতমানের কুলিং সিস্টেম। আসুস জেনবুক ডুয়ো এবং জেনবুক প্রো ডুয়ো দুটি সংস্করণের ল্যাপটপে কানেকটিভিটির জন্য ইউএসবি টাইপ-সি থান্ডারবোল্ট থ্রি সহ প্রায় সকল ইনপুট এবং আউটপুট পোর্ট।

সর্বোচ্চ কনফিগারেশন সহ আসুস জেনবুক প্রো ডুও ল্যপটপটির মূল্য নির্ধারিত হয়েছে ২৮০,০০০ টাকা। এছাড়াও আসুসের জেনবুক ডুও সিরিজ ১০,৫০০০ টাকা থেকে শুরু।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

এক ল্যাপটপে দুই মনিটর!

আপডেট টাইম : ১২:০৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯